চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধু যখন শত্রু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মাঠের বাইরে তাদের দারুণ বন্ধুত্ব। সেই শৈশব থেকে যার শুরু। লিওনেল মেসি ও সেস্ক ফ্যাব্রিগাস। বুধবার মাঠে নেমেই আবার হয়ে যাবেন একে অপরের প্রতিপক্ষ। ন্যু ক্যাম্পে বার্সেলোনার জার্সি গায়ে নামবেন মেসি। আর তাকে আটকাতে চেলসির জার্সি গায়ে অতিথি হয়ে আসবেন ফ্যাব্রিগাস।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ সময় রাত ১.৪৫ মিনিটে মুখোমুখি হবে চেলসি ও বার্সেলোনা। স্ট্যামফোর্ড ব্রিজে ১-১ গোলে ড্র হয়েছিল প্রথম লেগ।

বার্সার যুব একাডেমি লা মেসিয়ায় ফুটবলের হাতেখড়ি। মেসি-ইনিয়েস্তা-পিকেদের সঙ্গে খেলে বড় হয়েছেন ফ্যাব্রিগাস। প্রথম ক্লাব আর্সেনালে যখন ক্যারিয়ারের মধ্যগগণে তখন বন্ধু মেসির এক ডাকেই গায়ে বার্সায় চলে যান। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন তিন মৌসুম পর্যন্ত। এরপরেই যোগ দেন চেলসিতে।

তিন মৌসুম পর ফিরছেন প্রিয় মাঠে কিন্তু প্রিয় বন্ধু মেসির প্রতিপক্ষ হয়ে। স্প্যানিশ মিডফিল্ডার জানাচ্ছেন কাজটা তার জন্য অন্যরকম প্রেরণারও।

‘মেসি-পিকেদের বিপক্ষে খেলা আমাকে সবসময় প্রেরণা যোগায়। বিশেষ করে মেসির বিপক্ষে। ওকে আটকানো মোটেও সহজ নয়। সুযোগ পেলে আমার চেষ্টাই থাকবে তাকে আটকানোর।’

আবেগে ভাসলেও নিজের দায়িত্ব ভুলছেন না ফ্যাব্রিগাস, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাবকে শেষ আটে নিয়ে যাওয়া। তাই অন্য কিছু ভাবছি না এখন।’

ঘরের ছেলে যখন বিভীষণ হয়ে ফিরছেন ন্যু ক্যাম্পে, দর্শকরা তখন কেমনভাবে নিবে তাকে? এর উত্তরেও ভীষণ পেশাদার মেসিদের বন্ধু, ‘কে কীভাবে নিল সেটা একদমই অযৌক্তিক। দিনশেষে গুরুত্বপূর্ণ হল চেলসি কিংবা বার্সা কে কেমন খেললো সেটা।’

ট্যাগ: বার্সেলোনা-চেলসি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মত প্রকাশের স্বাধীনতা নাকি অবৈধ স্বাধীনতা

পরবর্তী

গ্রান্দে হাসপাতালে ইউএস বাংলার চার আরোহী বিপদমুক্ত

পরবর্তী

গ্রান্দে হাসপাতালে ইউএস বাংলার চার আরোহী বিপদমুক্ত

জাবিতে গণিত বিভাগের দুই কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান

সর্বশেষ

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT