চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধু থেকে জীবনসঙ্গী হয়েছেন যেসব তারকা জুটি

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১১:০২ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৬
বিনোদন
A A

দীর্ঘদিনের বন্ধু থেকে জীবনসঙ্গীতে রূপ নেওয়া বেশ কিছু তারকা জুটি রয়েছে মিডিয়া অঙ্গণে। সর্ম্পকের প্রথম দিকে খুব ভালো বন্ধু ছিলেন তারা। বন্ধুত্বের বন্ধন থেকে ধীরে ধীরে জীবনের বন্ধনে আবদ্ধ হয়েছেন সেইসব তারকারা। তবে এখনো সেই বন্ধুর জন্য ভালোবাসা, বিশ্বাস সবকিছুই আছে আগের মতই রয়েছে। শুধু পাল্টেছে সর্ম্পকের নাম এবং দায়িত্ব।

জীবন সংসারে ঢোকার পর কখনো বন্ধুত্বের সেই জায়গাটি নড়েছে কিনা বা জীবনসঙ্গীর কারণে সেই বন্ধুকে হারিয়ে কিনা এমন প্রশ্নের উত্তর চ্যানেল আই অনলাইনে বন্ধু দিবসের বিশেষ সাক্ষাতকারে জানালেন মিডিয়া অঙ্গণের কিছু জুটি।

ড. ইনামুল হক: সর্ম্পকটা শিল্প সংস্কৃতির মত
ছোট পর্দায় সুখী দম্পতিদের মধ্যে অন্যতম দম্পতি ড. ইনামুল হক ও লাকি ইনাম। সম্পর্কটা বন্ধুত্ব দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তা জীবনসঙ্গীতে পরিণত হয়। বন্ধুতের বন্ধন যে আজীবন বন্ধন সেটি আজো মনে করেন প্রবীন এ দম্পতি। বন্ধু দিবসে তাই লাকি ইনামের সঙ্গে ফেলে আসা সেই বন্ধুত্বের কথা মনে পড়ে যায় জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ড. ইনামুল হকের।

ইনামুল হক বলেন, আমাদের বন্ধুত্বের ভালোলাগা শুরু হয় শিল্প সংস্কৃতির হাত ধরে। তাই আজও শিল্প সংস্কৃতির মতই রয়েছে আমাদের বন্ধন।

তবে ইনামুল হক মনে করেন, বন্ধুত্বের জায়গায় একে অপরের অমিল না থাকলেও জীবনসঙ্গীদের মতের অমিল থাকতেই পারে। সেই অমিল থেকেই এ অভিনেতা বলেন, লাকির সঙ্গে আমার অনেক কিছুর অমিল থাকার পরও আমরা সর্বোপরি ভালো বন্ধু। তাই একে অন্যকে খুব সহজে বুঝতে পারি এবং সব বিষয়ে একে অন্যকে ছাড় দিতে পারি। একে অন্যের কাজ প্রশংসা করতে পারি, সহযোগিতা ও সমালোচনা করতে পারি। আসলে দু’জনের সুখটা পরম্পরা। আর আমাদের সম্পর্ক দেখে আমাদের সন্তানরাও তাদের জীবন সংসার গুছিয়ে নিচ্ছে। আসলে প্রত্যক সম্পর্ক মান-অভিমান থাকবে, ঝগড়া থাকবে কিন্তু একজন ব্যক্তিকেই এগিয়ে আসতে হবে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে। তাহলে সেই সম্পর্ক হবে দৃঢ়।

ফেরদৌস: বন্ধুত্ব থাকলে সম্পর্ক বোরিং লাগে না
বড় পর্দার জনপ্রিয় মুখ ফেরদৌস। জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের বন্ধু তানিয়া রেজাকে। সংসার জীবনে বন্ধু তানিয়া রেজাকে খুব ভালোভাবে মেনে নিয়েছেন এ চিএনায়ক।

Reneta

তিনি বলেন, এতোবছর কাটিয়ে আসার পরও আমাদের মধ্যে এখনো সেই বন্ধুত্ব আছে। কিন্তু ধরণ পাল্টে গেছে। আগে ছিল দু’জনের বন্ধুত্ব আর এখন চারজনের বন্ধুত্ব। বড় মেয়ে নুজহাত ও ছোট নামিরা এখন আমাদের বন্ধুত্বে বেড়ে উঠছে। যেকোনো সম্পর্কের আগে বন্ধুত্ব দরকার বলেও মনে করেন ফেরদৌস।

এ বিষয়ে তিনি বলেন, সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকলে বোঝাপড়া, বিশ্বাস, ভালোবাসা সবটাই থাকে। আর সবচেয়ে বেশি থাকে আত্মবিশ্বাস। এছাড়া বন্ধুত্ব সম্পর্ক থেকে যেকোনো সম্পর্কে যেতে বোরিং লাগে না। তবে হ্যাঁ বিয়ের পর বন্ধুত্বটা কিছুটা হলেও হারিয়ে যায়। তার কারণ বন্ধুত্বে তেমন দায়িত্ব থাকে না কিন্ত সংসার জীবনে হাজারো দায়িত্ব থাকে। আসলে সময়ের সঙ্গে সঙ্গে যেকোনো সম্পর্কে পরিবর্তন আনা দরকার। তাহলে সম্পর্ক মজবুত হয়।

হৃদি হক: সম্পর্কটা এখনো বিবাহিত ব্যাচেলর
মঞ্চ নাটক করতে গিয়ে প্রথমে বন্ধুত্ব এরপর নতুন সম্পর্কে আবদ্ধ হন জনপ্রিয় মিডিয়া জুটি হৃদি হক ও লিটু আনাম। বন্ধুত্বটা প্রেমে গড়িয়েছে কবে তা জানা নেই হৃদি হকের। তাই এখনো তিনি মনে করেন তাদের সম্পর্কটা ব্যাচলর জীবনের মতই।

শুধু নাম পাল্টে বিবাহিত ব্যাচেলর হয়ে গেছে।

হৃদি হক বলেন, লিটু এখনো আমার সেই আগের বন্ধুটির মতই রয়েছে। আমাদের প্রেম, দাম্পত্য জীবন সবকিছুকে ছাড়িয়ে বন্ধুত্বটাই বড় হয়ে উঠে। তবে এই বন্ধুত্বে আরো দু’জন আমাদের মধ্যে জায়গা করে নিয়েছে আমার ছেলে ও মেয়ে।

তপু: সম্পর্ক আরো মজুবত হয়েছে
জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপু বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বন্ধু নাজিবাকে। বন্ধুকে জীবনসঙ্গী করতে পেরে নিজের সৌভাগ্যবান মনে করেন তিনি।

তপু বলেন, যেকোনো সম্পর্কে ঢোকার আগে বন্ধুত্ব অনেক বেশি জরুরি। বন্ধুর কাছে আগে যেমন এক অন্যকে সবকিছু শেয়ার করতাম এখনো সেটি করি। কোনো পরিবর্তন হয়নি। একসঙ্গে খেতে যাই, ঘুরতে যাই। সবকিছুই আগের মতই আছে। তবে হ্যাঁ ওকে বিয়ে করার একটি জিনিস পরিবর্তন হয়েছে।
যখন বন্ধু ছিলাম তখন একসঙ্গে একই ঘরে থাকা হত না আর এখন সারাক্ষণই একই ঘরে থাকা হচ্ছে একে-অন্যকে সবসময় দেখছি। এ কারণেই বন্ধুত্বের পর জীবন সংসারে গেলে সে সম্পর্কটি আরো বেশি মজবুত ও দৃঢ় হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্ধু দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT