চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধুর বাবার মরদেহ দেখতে বাস চাওয়ার ঘটনায় শিক্ষার্থী আজীবন বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
শিক্ষা
A A

গোপালগঞ্জ প্রতিনিধি: সহপাঠীর বাবার মরদেহ দেখতে যাওয়ার জন্য বাস চেয়ে না পেয়ে শিক্ষককে মেরে ফেলার হুমকির ঘটনায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী এসএম অলিউল্লাহকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরউদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থী এসএম অলিউল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন: অর্থনীতি বিভাগের আশিক নামে এক শিক্ষার্থীর বাবার মরদেহ সহপাঠীরা মিলে দেখতে যাওয়ার জন্য একটি বাস চেয়ে গত ১২ ডিসেম্বর দুপুরে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান খসরুল আলম স্যারকে ফোন করি। কিন্ত উনি অপারগতা প্রকাশ করেন। এরপর স্যারকে বারবার অনুরোধ করি একটি বাস দেওয়ার জন্য। তিনি কোনভাবেই রাজি হননি। পরবর্তীতে নিজেকে কন্ট্রোলে রাখতে না পেরে স্যারকে কী বলেছি না বলেছি তা আমি নিজেও জানি না।

Banglabid

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান বলেছন: বহিষ্কৃত শিক্ষার্থী অলিউল্লাহ ১২ ডিসেম্বর দুপুরে আমার সামনে শিক্ষক খসরুল আলমকে ফোন করে। এরপর শিক্ষক খসরুল আলম ফোনে লাউড স্পীকার দেন। তখন শিক্ষক খসরুল আলমকে মেরে ফেলার হুমকি দেয় ওই শিক্ষার্থী। এসময় আরও বেশ কয়েকজন শিক্ষক আমার অফিস কক্ষে উপস্থিত ছিলেন। এরপর আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশকে উড়িয়ে ফেডারেশন কাপে যাত্রা আবাহনীর

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার ও আসিয়ান’র প্রতিনিধি দল

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার ও আসিয়ান’র প্রতিনিধি দল

হাওরে প্রতিবছর যে কারণে ডুবছে কৃষকের ফসল

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT