মিডিয়া অঙ্গনের তারকারা সবসময় নাটক, বিজ্ঞাপন ও সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকে। এসব তারকাদের পরিবার ও নিজের জন্য অনেক কিছু করার ইচ্ছে থাকলেও ব্যস্ততার জন্য কোনো কিছু করা হয়ে ওঠে না তাদের।
তাই সব ব্যস্ততা পেছনে ফেলে তারকারা যে যার মতো বেড়িয়ে পড়ছে শীত মৌসুম উপভোগ করতে।
তেমনি হালের সেনসেশন নায়িকা পরীমনি একাধিক ছবি শুটিং বাদ দিয়ে বন্ধুদের সঙ্গে বেড়িয়ে পড়েছে শীত মৌসুম পিকনিকে।
বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যাওয়া পরী তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, জীবনটা অনেক সুন্দর, পিকনিকে যাচ্ছি।







