চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধুত্বের ৩০ বছরে চারুকলা ৮৭’র শিল্পীত প্রকাশ

ওবায়দুল হক তুহিন ওবায়দুল হক তুহিন
১০:২২ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৭
শিল্প সাহিত্য
A A
‘চারুকলা ৮৭’ এর আয়োজনে ‘বন্ধুত্বের ৩০ বছর’ উপলক্ষে আজ বিকেল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে “Jump StArt @ 30” শিরোনামে দলগত প্রদর্শনীর উদ্বোধন করেন দেশ বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী।

‘চারুকলা ৮৭’ এর আয়োজনে ‘বন্ধুত্বের ৩০ বছর’ উপলক্ষে আজ বিকেল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে “Jump StArt @ 30” শিরোনামে দলগত প্রদর্শনীর উদ্বোধন করেন দেশ বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের ১৯৮৭ সালের শিক্ষার্থীদের সংগঠন ‘চারুকলা ৮৭’। পূর্ণ করলো ‘বন্ধুত্বের ৩০ বছর’। এ উপলক্ষে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে আয়োজন করে “Jump StArt @ 30” শিরোনামে দলগত প্রদর্শনীর।

দেশ বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী রবিবার বিকেল ৫টায় উদ্বোধন করেন এই শিল্পীত আয়োজন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন, অধ্যাপক নিসার হোসেন; গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষক, অধ্যাপক মোহাম্মদ ইউনুস; বাংলা বিভাগের শিক্ষক, অধ্যাপক সৈয়দ আজিজুল হক এবং অংকন ও চিত্রায়ন বিভাগের শিক্ষক, অধ্যাপক শিশির ভট্টাচার্য্য।

প্রদর্শনীতে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে মুখরিত ছিল গোটা গ্যালারী। প্রদর্শনীতে অধ্যাপক দেবাশীষ পাল, অধ্যাপক মুকুল কুমার বাড়ই, আমিনুল হাসান লিটু, ঝুনু আক্তার, নাজিয়া শারমিন প্রমুখ সহ মোট ৪২ জন শিল্পী অংশ নিয়েছেন।

প্রদর্শনী সকলের জন্য খোলা থাকবে আগামী ১৫ জুলাই, প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

Reneta

চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য আলোকচিত্রে প্রদর্শনীর এক ঝলকঃ

প্রদর্শনীটি উদ্বোধন করেন দেশ বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী
প্রদর্শিত বিভিন্ন ছবি ঘুরে দেখেন চিত্রশিল্পী রফিকুন নবী
প্রদর্শনীতে সাংবাদিক জুলফিকার আলী মানিকের বুদ্ধিদীপ্ত পর্যালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন দেখে নিচ্ছেন ভাস্কর্যের কারুকাজ
জলের গান ব্যান্ডের রাহুল আনন্দ নিচ্ছেন বিমূর্ত শিল্পের পাঠ
আগত দর্শনার্থীরা চিত্রকর্মের বিভিন্ন খুঁটিনাটি শিল্পীদের কাছ থেকে বুঝে নিচ্ছেন
শিল্পকর্মের নৈপুণ্য আকর্ষণ করেছে শিশুদেরও

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চারুকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT