চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্দুকযুদ্ধে’ পিতা হত্যায় যাবজ্জীবন সাজা পাওয়া পুত্র নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ন ১৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

রবিউল হক রবি:
ফেনীর সোনাগাজীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে কথিত বন্দুকযুদ্ধে ইকবাল হোসেন (৩৫) ওরফে ইকবাল নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি তার পিতা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তিনি পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন আজম খান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এতে পুলিশের তিনজন সদস্যও আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি এক নলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারের দাবি করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়: গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ছাড়াইতকান্দি গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে ফেনীর ডিবি ও সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল ওই গ্রামে যৌথ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে ইকবাল গুলিবিদ্ধ হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়।

Reneta

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন জানান, গুলিবিদ্ধ অবস্থায় ইকবালকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

গত ২৫ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. সি এস করিমের ছাড়াইতকান্দি গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় ইকবালের নাম উঠে আসে।

পুলিশ জানায়, ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪ জন ইকবালের নেতৃত্বে ডাকাতি করেছে মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়া পর তাকে আটকের চেষ্টা চলছিল।

ডিবি পুলিশের ওসি রঞ্জিত বডুয়া জানান, তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ ৩৭টি মামলা রয়েছে। এর আগে একাধিক ঘটনায় তার বাড়ি থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছিল। সে নিজের পিতা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

Jui  Banner Campaign
ট্যাগ: আসামিনিহতফেনীবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT