চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত আজীজ মাদক ব্যবসায়ী নয়, ছিলেন কৃষক

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৩:৪৭ অপরাহ্ন ৩০, মে ২০১৮
অপরাধ
A A
মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

ফাইল ছবি

মাদক ব্যবসায় জড়িত না হয়েও কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের ঘটনায় তৈরি হওয়া বিতর্কের মধ্যেই সাতক্ষীরায় ‘মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে’ একজন কৃষক নিহত হওয়ার পর শুরু হয়েছে নতুন সমালোচনা।

এলাকাবাসী ও পরিবারের দাবি, ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন না। ঘটনার আগে তাকে ডেকে নিয়ে যায় পুলিশের একজন সোর্স।

পুলিশের দাবি, গত ২৪ মে কালিগঞ্জের ভাড়াসিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষে গুলিতে নিহত হন আবদুল আজীজ (৫০)।

তবে চ্যানেল আই অনলাইনের অনুসন্ধানে উঠে আসে ভিন্ন ঘটনা। নিহত ব্যক্তির পরিবার, তার এলাকার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন আবদুল আজীজকে ভালো লোক বলেই অভিহিত করছেন।

সাতক্ষীরার সদর উপজেলার পরানদহ গ্রামের সদর থানার বাসিন্দা ছিলেন আবদুল আজীজ। পেশায় ছিলেন একজন কৃষক। অভ্যস্ত ছিলেন সাদামাটা জীবনে। নিজের পৈত্রিক সম্পত্তি ও জমিজমা দেখভাল করেই কাটতো তার দিন।

তার মেয়ের জামাই রেজাউল ইসলাম চ্যানেল আই অলাইনকে বলেন, ‘ছয় রমজানের দিন ইফতার করে মাগরিবের নামাজের পর বাড়িতে ছিলেন আবদুল আজীজ। এসময় পুলিশের ফোর্স হিসেবে কাজ করা আসাদুল ইসলাম নামের এক ব্যক্তি বাজারে যাওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায়।

Reneta

‘তারপর থেকেই তার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরদিন সকালে খবর আসে তার গুলিবিদ্ধ লাশ পড়ে আছে পার্শ্ববর্তী চৌবাড়িয়া গ্রামে।’

বন্দুকযুদ্ধ-মাদকবিরোধী অভিযান
ফাইল ছবি

ঘটনার পর পুলিশ ধারণা করে, আবদুল আজীজ মাদক ব্যবসায়ীদের দু’দলের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

আবদুল আজীজের পরিবারের দাবি, ২০০৬ সালে টাকা না পেয়ে গোয়েন্দা পুলিশ মাদকের মামলা দিয়ে  আবদুল আজীজকে গ্রেপ্তার করে। সেসময় পুলিশ তার পকেটে হিরোইন ঢুকিয়ে দিয়েছিল।

ওই মামলায় আবদুল আজীজকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পরে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান।

এরপর তিন মাস আগে মাদক ব্যবসায় জড়িত অভিযোগে স্থানীয় একটি বাজার থেকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একটি দল ধরে নিয়ে যায় আবদুল আজীজকে। এরপর তার পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা।

টাকা না দেওয়ায় ২০ পিস ইয়াবাসহ তাকে চালান দেয়া হয় আদালতে। এই মামলায় তার ১ মাস ৭ দিন জেল খাটতে হয়। পরে জামিন পান তিনি।

ব্যক্তি জীবনে আবদুল আজীজের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়েরা বিবাহিত। একমাত্র ছেলে দশম শ্রেণির ছাত্র। আজীজের বাবা কেমারত আলী ছিলেন অত্যন্ত ধার্মিক ব্যক্তি। ইবাদাত বন্দেগীতেই কাটতো তার দিন।

আজীজের লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছিল, তিনি মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে।

তবে নিহতের পরিবার পুলিশের দাবি অস্বীকার করে বলছে, তিনি কোনো ধরনের মাদক ব্যসার সাথে জড়িত ছিলেন না। তার নামে থানায় কোনো মামলাও ছিল না।

রেজাউল ইসলাম চ্যানেল আই অনলাইনকে আরো বলেন: ‘আমার শ্বশুর ভালো লোক ছিলেন। এলাকার মানুষও জানে তিনি কোন ধরনের মাদক ব্যবসায় জড়িত ছিলেন না। বাসায় যতক্ষণ থাকতেন পত্রিকা পড়ে, টিভি দেখে আর নামাজ পড়ে সময় কাটাতেন।

‘যেদিন ইফতারের পর তাকে ডেকে নিয়ে যাওয়া হয় সেদিনও তিনি বসে পত্রিকা পড়ছিলেন। অাসাদুল ইসলাম নামে একজন তাকে ডেকে নিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি আসাদের নামে থানায় ১৭/১৮ টি মামলা আছে। বর্তমানে সে পুলিশের সোর্স হিসেবে কাজ করে।’

আবদুল আজীজের বোন তাহমিনা খাতুন জানান, মাছের ঘের নিয়ে বিরোধের জেরে প্রথম মিথ্যা মামলায় তার ভাইকে জেলে যেতে হয়। এরপর সাতক্ষীরা যাবার পথে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। সেসময় তার পকেটে মাদক গুজে মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

‘সেসময় আবদুল আজীজের স্কুলের প্রধান শিক্ষকসহ আরও একজন তার কাছে মাদক ছিল না বলে সাক্ষী দিলেও ধোপে টেকেনি কিছুই। তৃতীয় পক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দোষী সাব্যস্ত করা হয় তাকে।’

তিনি আরো জানান, এরপর থেকে ৩/৪ মাস পর পর ধরে নিয়ে যাওয়া হতো তার ভাইকে। গত ফেব্রুয়ারি মাসে তাকে আটক করে পুলিশ। বলা হয় মাদকসহ আটক করা হয়েছে তাকে।

‘একদিন ছেলের স্কুলের আঙিনা থেকে তাকে আটক করা হয়। সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ম্যাজিস্ট্রেটের কোর্টে জমা দেয় তার পরিবার। সেই ফুটেজে দেখা যায় স্কুলের আঙিনায় বসে পত্রিকা পড়ছিলেন আবদুল আজীজ। সেসময় পুলিশের দুই সদস্য এসে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।’

এ ঘটনার পর ম্যাজিস্ট্রেট আব্দুল আজীজকে জামিন দেন এবং একই সাথে  পুলিশ সুপারকে একটি কারণ দর্শানো নোটিশ দেন। এরপর পুলিশের সেই দুই সদস্য এসে আবদুল আজীজের হাতে পায়ে ধরে তাদের চাকরি বাঁচানোর জন্য সহায়তা করতে বলে।

এই বিষয়টিকেই আবদুল আজীজের বোন তার ভাইয়ের সাথে শত্রুতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তবে কে বা কারা তাকে বুধবার ধরে নিয়ে গেছে সে বিষয়ে এখনো নিশ্চিত নন তিনি।

জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য
ওই এলাকার ওয়ার্ড অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনূস আলী বলেন: ‘তিনি খুব ভালো লোক ছিলেন। এলাকার আসহায় দরিদ্র মানুষকে প্রচুর সাহায্য-সহযোগিতা করতেন। তার বাবাও অত্যন্ত সৎ ব্যক্তি ছিলেন। তার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা কখনো শুনিনি।

তাকে মাদক ব্যবসা করতে দেখেননি উল্লেখ করে ওয়ার্ড অওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন: ‘তিনি খুব ভালো লোক ছিলেন। মানুষজনকে অনেক দান করতেন। তার কাছে সাহায্য চাইতে গিয়ে কেউ কখনো খালি হাতে ফিরে আসেনি। তবে লোকমুখে শুনেছি তার নামে মামলার পাহাড় ছিলো। কিছুদিন পরপরই পুলিশ এসে ধরে নিয়ে যেতো। তবে আমারা কখনো তাকে অনৈতিক কিছু করতে দিখিনি।’

পুলিশের বক্তব্য:
সাতক্ষীরা কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: গত বৃহস্পতিবার সকালে খবর পেয়ে তারা ভাড়াসিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রাম থেকে নিহত আবদুল আজীজের লাশ উদ্ধার করে। সেসময় তার লাশের পাশ থেকে ৪৮ বস্তা ফেন্সিডিল, ইয়াবা ও গুলির খোসা উদ্ধার করে।

Jui  Banner Campaign
ট্যাগ: মাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: ইসি আনোয়ারুল ইসলাম।

তড়িঘড়ি করে গেজেট প্রকাশের অভিযোগ সঠিক নয়: ইসি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

যারা মিডিয়ার বাইরে, আপনাদের সংসার কেন টিকছে না?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক জেলে যাননি: তথ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গণভোটের পুরোটাই মানতে হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT