‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই ডাকাতের ছবি, যেখানে বন্দুকের মুখ সামনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা মাদক ব্যবসায়ী।
শনিবার ভোরে উপজেলার হোয়াইক্যংয়ের উলুবনিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন; নুর মোহাম্মদ ও মো. রফিক।
পুলিশের দাবি, তারা দুইজনই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






