চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানী অগ্নিকাণ্ডে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
আগুনে-সতর্ক

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুনে ২৫ জন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।  একজনের লাশ ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে আগুনের নিহতদের মরদেহ নিতে রাতভর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গের সামনে অপেক্ষায় ছিলেন স্বজনরা। ভোরে হস্তান্তর করা হয় মরদেহগুলো।

আগুনের ঘটনায় বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন কমপক্ষে ৭০ জন। উদ্ধার কার্যক্রম এখনও চলছে। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৬ সদস্যের এবং দূর্যোগ মন্ত্রণালয় ৯ সদস্যের কমিটি গঠন করেছে।

এ ঘটনায় বনানীতে ঘটনাস্থলের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে উদ্ধার কার্যক্রম পরিদর্শন শেষে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। অনুমোদনহীন সকল ভবন ভেঙে ফেলার কথা জানিয়েছেন তিনি।

এছাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন জানিয়েছেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। আমাদের ২৫টি ইউনিট কাজ করছে। হাই-রাইজ ভবনে উদ্ধার কাজ চালানোর জন্য আমাদের সব ইক্যুপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি।’

Reneta

‘ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি হয়েছে। হতাহতের সংখ্যা এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।’

কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ওই বাণিজ্যিক ভবনের সবগুলো ফ্লোরেই দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। কীভাবে এ আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭২ জনের মৃত্যুর ৩৬ দিনের মাথায় আগুনে পুড়ল অভিজাত এলাকা বনানীর বহুতল ভবন এফআর টাওয়ার থাকা ২৫ টি প্রাণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বনানী অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পর্যায়ক্রমে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট

জুলাই ১৫, ২০২৬

এসব কারণেই লিওনেল মেসি সবার চেয়ে আলাদা

জুলাই ১৫, ২০২৬

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬

আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT