চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানী অগ্নিকাণ্ডে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৯
বাংলাদেশ
A A
আগুন-সতর্ক

রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় এফ আর টাওয়ার ভবনের নকশা অনুমোদন এবং নির্মাণ সংক্রান্ত কোনো কাজে ত্রুটি-বিচ্যুতি আছে কিনা সেই বিষয়ে তদন্তে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব মো. ইয়াকুব আলী পাটওয়ারীকে আহ্বায়ক এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফাহিমুল ইসলামকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য চার সদস্য হলেন- স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসীর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (পরিকল্পনা) আবু সাঈদ চৌধুরী, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. মইনুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠিত এই কমিটি বনানী মডেল টাউনের এফআর টাওয়ারের নকশা অনুমোদন ও ভবন নির্মাণে কোনো বিচ্যুতি থাকলে তা শনাক্ত করে দায়ীদের চিহ্নিত করবে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।

শুক্রবার সকালে অগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

তিনি বলেন: অপরাধী যত শক্তিশালীই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন হলে প্রতিষ্ঠানের মালিকের লাইসেন্স বাতিল এবং অতিরিক্ত অংশ ভেঙ্গে ফেলা হবে।

ট্যাগ: বনানী অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

উড়ন্ত হাতি আসছে বাংলাদেশে!

পরবর্তী

উড়ন্ত হাতি আসছে বাংলাদেশে!

তাক লাগিয়ে দেয়া মেসির গোলটির ঠিক আগ মুহূর্ত, এখন বার্সার ইতিহাসে  সেরা

প্রথমে মেসি, দ্বিতীয় মেসি, তৃতীয়তেও মেসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT