বনানী চেয়ারম্যান বাড়ির প্রধান সড়কের পাশেই এমিকন ভবন। সাততলা ভবনের দোতলায় হোম ডেকোর এমিকনের কার্যালয়। তৃতীয় তলায় গোডাউন। সকাল ৮টার দিকে এই ফ্লোরেই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ও বিমান বাহিনীর ৪টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
রিপোর্টার: যাযাবর মিন্টু






