রাজধানীর বনশ্রীতে রহস্যজনকভাবে নিহত দুই শিশুকে তাদের মা হত্যা করেছে বলে দাবি করছে র্যাব।
বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে পাঠানো ক্ষুদে বার্তায় র্যাব জানায়, দুই শিশু অরণী ও আলভিকে হত্যা করেছে তাদেরই মা মাহফুজা মালেক
জেসমিন। হত্যাকাণ্ডে তাকে প্রধান আসামী হিসেবে গ্রেফতারও করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করবে র্যাব।
র্যাবের দাবি, পারিবারিক বা সামাজিক অশান্তি, মানসিক অসুস্থতা, পরকীয়া এবং সম্পত্তির নিয়ে বিরোধ এই হত্যাকাণ্ডের মূল কারণ।
২৯ ফেব্রুয়ারি (সোমবার) আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে ওই দুই ভাইবোনকে হত্যা করা হয় বলেও দাবি করে র্যাব।
চায়নিজ রেস্তোরাঁর খাবার খেয়ে দুই ভাইবোনের মৃত্যু হয় বলে প্রথমে দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে খাবারে বিষক্রিয়ায় মৃত্যুর কথা বলা হলেও ফরেনসিক রিপোর্ট অনুযায়ী খাবারে বিষক্রিয়ায় নয় শ্বাসরোধের কারণে তারা মারা গেছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম ও আলভী হলি ক্রিসেন্ট স্কুলে নার্সারি শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা মো. আমান উল্লাহ ব্যবসায়ী ও মা জেসমিন আক্তার গৃহিণী। এই দম্পতির এই দুটি সন্তান।





