বনভূমি উদ্ধারে গিয়ে রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১২

বনভূমি উদ্ধারে গিয়ে আহত ১২, রেঞ্জ কর্মকর্তাসহ অন্যান্যরা আহত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজারের রামুতে বনবিভাগের জমির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করে ফেরার সময় দখলদারদের হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
শনিবার সকাল ১১ টারদিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জের ভিআইপি পাহাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন কক্সবাজার উত্তর বনবিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার, বন প্রহরী বাসুদেব বনিক ও বাগান মালি অসিত পাল।
কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বনবিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেরার পথে একদল ভূমিদস্যু অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১২জন আহত হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






