বাগেটহাট প্রতিনিধি: যেসব বনদস্যু এখনো আত্মসমর্পণ করেনি তাদের আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার দুপুরে বাগেরহাটে প্রধানমন্ত্রীর পক্ষে বনদস্যূদের পুর্নবাসনের চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে উঠে গেছে। এখন পিছনে ফিরে তাকানোর সময় নেই। তাই দেশকে যারা অশান্তির কবলে পতিত করতে চায় তাদেরও স্বাভাবিক জীবনে চলে আসার অনুরোধ জানাই।
র্যাব-৬ এর সিও খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ পুলিশের মহা পরিদর্শক একেএম শহীদল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আত্মসমর্পণ করা বনদস্যুদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লক্ষ ও এক্সিম ব্যাংকের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং র্যাবের পক্ষ থেকে মোবাইল সেট আর ঈদ সামগ্রী দেয়া হয়।







