চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনগাঁ থেকে বঙ্গবন্ধুর আরেক খুনি মোসলেমউদ্দিনকে গ্রেপ্তারের দাবি হিন্দুস্তান টাইমসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A

ভারতের পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস৷

হিন্দুস্তান টাইমস তাদের বাংলা অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক ঘাতক রিসালদার মোসলেমউদ্দিনকে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে গ্রেপ্তার করে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে ভারত।

দেশটির শীর্ষ একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে তারা বলছে: মোসলেমউদ্দিনকে ইতোমধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে সম্ভবত তুলে দেওয়া হয়েছে। তবে হস্তান্তরকৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি বাংলাদেশ।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর একদল বিপথগামী অফিসার। সেই দলের সামনের সারিতে ছিলে মোসলেমউদ্দিন। তিনি বঙ্গবন্ধুকে নিশানা করে গুলি চালান বলে বিচারে প্রমাণিত হয়েছে।

২০০৯ সালে তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। রায়ের পর সে দেশের স্থলবন্দর ব্যবহার করে দেশ ছাড়ে মোসলেমউদ্দিন।

গত ৭ এপ্রিল ঢাকা থেকে গ্রেপ্তার হয় বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামী বরখাস্ত ক্যাপ্টেন আবদুল মাজেদ। করোনা পরিস্থিতিতে ভীত হয়ে গ্রেপ্তারের ১৫ দিন আগে মাজেদ ভারত থেকে স্থলপথে বাংলাদেশে আসে। এরপর ১২ এপ্রিল কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর হয়।

Reneta

এর আগে দীর্ঘ ২ দুই যুগের কাছাকাছি সময় সে ভারতে আত্মগোপনে ছিল। ধারণা করা হচ্ছে, মাজেদের দেওয়া তথ্য অনুযায়ী মোসলেমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধুবঙ্গবন্ধুর খুনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

মে ২০, ২০২৬
ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT