চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বধূ বেশে ফারিয়া এলেন নৌকায়, বর আসলো ঘোড়ায় চড়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

ফেব্রুয়ারির প্রথম দিন। চারদিকে কেমন বসন্তের আমেজ। যদিও বসন্ত আসতে সপ্তাহ দুয়েক বাকি! তবুও মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় দিব্যি বসন্ত চলছে! অন্তত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার সাজ সজ্জা আর কথা বলার ভঙ্গিতে এমনটা মনে হওয়া অস্বাভাবিক নয়!

বেশ কয়েকদিন ধরেই শবনম ফারিয়ার ব্যক্তিগত জীবনে বইছে বসন্তের হাওয়া! সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হারুন অর রশিদ অপুর কথা সামনে নিয়ে আসেন ফারিয়া। জানান, পারিবারিক সম্মতিতেই বিয়ে হচ্ছে তাদের। আর সেই মতোই সম্প্রতি বিয়ে হলো তাদের। এবার বিয়ে পরবর্তী সংবর্ধনা! যেখানে রীতিমত সবাইকে চমকে দিয়েছেন ফারিয়া ও তার স্বামী অপু।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) মিরপুরের ক্যান্টনমেন্ট এলাকার একটি কনভেনশন হলে বিশাল পরিসরে আয়োজন করা হয়েছে ফারিয়া-অপুর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে আমন্ত্রিত ছোট ও পর্দার তারকা অভিনেতা অভিনেত্রী ছাড়াও গণমাধ্যম কর্মীরা। দুপুর সাড়ে তিনটা নাগাদ সেখানে বধূ বেশে নৌকায় করে অনুষ্ঠানস্থলে হাজির হন ফারিয়া। তার সাজ সজ্জা যেন সবাইকে খানিকের জন্য মোহাবিষ্ট করে রাখে!

একই সময়ে ঘোড়ায় চড়ে অনষ্ঠানস্থলে আসেন হারুন অর রশিদ অপু। বরকে এভাবে পেয়ে ঘিরে ধরেন কনে পক্ষের তরুণ তরুণীরা। এ যেন গ্রাম বাংলার চিরাচরিত দৃশ্য!

এরপরই দেখা যায় একে একে অনুষ্ঠানস্থলে আসতে থাকেন ছোট পর্দার সহকর্মী, বন্ধু বান্ধবরা। তবে ফারিয়াকে শুভ কামনা জানাতে এসময় দেখা যায় ছোট পর্দার বেশ কয়েকজন পুরনো অভিনেতা অভিনেত্রীকে। তাদের মধ্যে ছিলেন অপি করিম ও বিপাশা হায়াতের মতো এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রীরা।

গেল বুধবার পরিবারের সদস্য এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে ফারিয়ার মেহেদির অনুষ্ঠান হওয়ার আগে গেল ২৬ জানুয়ারি জমকালো আয়োজন ও তারকাদের সমাগমে অনুষ্ঠিত হয়েছিলো ফারিয়ার গায়ে হলুদ। গুলশানের ইমানুয়েল কনভেনশন হলে অনুষ্ঠিত ফারিয়ার গায়ে হলুদে নেমেছিল তারার ঢল।

Reneta

এর আগে ১৮ ডিসেম্বর রাতে নিজের ফেসবুকে ফারিয়া তার স্বামী হারুন অর রশিদ অপুর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন। তখন ফারিয়া বলেছিলেন, কিছুদিন আগে আমাদের আকদ হয়েছে। সেখানে আমার এবং অপুর পরিবারের মানুষজন ছাড়া কেউ ছিল না।

শবনম ফারিয়ার স্বামী হারুন অর রশিদ অপু পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। বিয়েতে অপু এবং ফারিয়ার দুই পরিবারের পূর্ণ সমর্থন ছিল। তারা পরস্পরকে ভীষণ ভাবে পছন্দ করেন। তাদের এই ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে তাদের দুই পরিবার।

ছবি: নাহিয়ান ইমন

Jui  Banner Campaign
ট্যাগ: অপি করিমবিপাশা হায়াতলিড বিনোদনশবনম ফারিয়াসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT