‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিটি ভারতে মুক্তি পেয়েছে ১০ মার্চ। ৩৫ কোটি রুপি বাজেটের ছবিটি এরই মধ্যে আয় করেছে ১২১ কোটি রুপি! আরও তাই ছবির শিল্পী আর কলাকুশলীরা দারুণ খুশি। এই আনন্দকে উদ্যাপন করতে ভুললেন না। বরুণ ধাওয়ান ছবির সাফল্যে নিজেই পার্টির আয়োজন করেন। সেখানে ছবির প্রযোজক করণ জোহর, নায়িকা আলিয়া ভাট উপস্থিত ছিলেন। বলিউডের অন্য তারকাদের মধ্যে ছিলেন সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, তাপসী পান্নু, জন এব্রাহাম, কৃতিসহ আরও অনেকে।
পার্টিতে বাদ যায়নি বরুণের ঘনিষ্ট বন্ধুরাও। তাদের একজন হলেন অর্পিতা খান শর্মা এবং তার স্বামী আয়ুস। তারা সবাই এক হয়ে সেলফি তোলেন। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে পড়েছে।
বরুণ আর আলিয়া জুটির তৃতীয় ছবি এটি। এর আগে তারা অভিনয় করেন ‘ষ্টুডেন্ট অব দ্য ইয়ার’ এবং ‘হামটি শরমা কি দুলহানিয়া’ ছবিতে।
নতুন ছবির কাজ শুরুর আগে বর্তমানে আলিয়া ভাট বিশ্রামে আছেন আর বরুণ ব্যস্ত হয়ে পড়েছেন তার নতুন ছবি ‘যোদ্ধা টু’র শুটিং নিয়ে। টাইমস অব ইন্ডিয়া।









