বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। এই হাওরের অন্যতম আকর্ষণ পরিযায়ী পাখির কলকাকলী। স্থানীয়রা বলছেন, নিরাপদ আবাসস্থলের সংকট আর চোরা শিকারীদের অপতৎপরতায় পরিযায়ীদের সংখ্যা কমে আসছে।
সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার টাঙ্গুয়ার হাওরে প্রকৃতি বেড়ে উঠেছে আপন খেয়ালে। প্রায় দশ হাজার একরের হাওরটির আয়তন বর্ষায় দ্বিগুণ হয়ে যায়। দেশীয় ও পরিযায়ী পাখির ৫১ প্রজাতির আনাগোনা ছিল এখানে।
এবছর শীত পেরিয়ে বসন্তেও দেখা যায়নি সেই চিরচেনা রূপ। খুব কম এসেছে পরিযায়ীরা। কমেছে দেশীয় পাখিও।
পর্যটক ও স্থানীয়রা বলছেন, নিরাপদ আবাসস্থল ও খাদ্য সংকট এবং শিকারীদের অত্যাচারে পরিযায়ীদের সংখ্যা কমে যাচ্ছে।
সীমাবদ্ধতার মধ্যেও হাওরে প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টার কথা বলছে স্থানীয় প্রশাসন।
হাওরে হিজল-করচ, নল-খাগড়া আর লতা-গুল্ম বাড়ানো গেলে পাখির উপযোগী পরিবেশ ফিরে আসবে বলে মনে করছেন পরিবেশকর্মীরা।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:








