চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৭
বিনোদন
A A

বদলে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’। থাকছে না ‘ডক্টর গুলাটি’ চরিত্রটি। এর বদলে দর্শকদের সঙ্গে নতুন কয়েকটি চরিত্রের পরিচয় করিয়ে দেওয়া হবে।

জানা গেছে, শুরুতেই এই অনুষ্ঠান থেকে সরে যান ‘ডক্টর গুলাটি’ সুনীল গ্রোভার। গত বৃহস্পতিবার অনুষ্ঠানের আলী আসগর ও চন্দন প্রভাকর বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তারা কপিল শর্মার বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ তোলেন। এরপর আজ রোববার অনুষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট একজন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ‘দ্য কপিল শর্মা শো’র ক্রিয়েটিভ ডিরেক্টর প্রীতি সিমোসও সরে গেছেন।

এদিকে ‘দ্য কপিল শর্মা শো’র সঙ্গে জড়িত একটি সূত্র আগেই সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ‘ওই তিনজনের জায়গায় সুনীল পাল, রাজু শ্রীবাস্তব আর এহসান কোরেশিকে পারফর্ম করার ব্যাপারে রাজি করানো হয়েছে।’

গত সপ্তাহের শুক্রবার মেলবোর্ন থেকে মুম্বাই ফেরার পথে উড়োজাহাজে কপিল মদ্যপ ছিলেন। কেবিন ক্রু খাবার দিয়ে যাওয়ার পর কপিলের আগেই তাঁর টিমের অন্য সদস্যরা খেতে শুরু করেন। তাতেই রেগে যান কপিল। সুনীল তখন কপিলকে শান্ত করতে উঠলে কপিল তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ করেন। সুনীলের জামার কলার টেনে ধরে তাঁকে চড় মারেন। পা থেকে জুতা খুলে সুনীলকে মেরেছেন।

গত সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যমে দুঃখপ্রকাশ করে কপিল লেখেন, ‘আমি দুঃখিত সুনীল। অনিচ্ছাকৃতভাবে তোমাকে আঘাত করে ফেলেছি। তুমি খুব ভালোভাবে জানো, তোমাকে কতটা ভালোবাসি। আমিও আপসেট হয়ে রয়েছি।’

কিন্তু তারপরও জটিলতা কাটেনি। আর চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি থাকার কারণে এ প্রসঙ্গ নিয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। টাইমস অব ইন্ডিয়া।

ট্যাগ: কপিল শর্মা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের শততম টেস্ট নিয়ে আইসিসির সন্দেহ

পরবর্তী

জামায়াতের পর জঙ্গিদের টার্গেটও আইন-শৃঙ্খলা বাহিনী

পরবর্তী

জামায়াতের পর জঙ্গিদের টার্গেটও আইন-শৃঙ্খলা বাহিনী

সারা দেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সর্বশেষ

২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট ২৭, ২০২৬

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলের তৎপরতায় লাউয়াছড়ায় রক্ষা পেল হাজারো’ প্রাণ

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT