শিল্পায়ন ও আবাসনের কারণে দ্রুত বদলে যাচ্ছে ঢাকার কেরানীগঞ্জের পরিবেশ-প্রকৃতি। জলাশয় ভরাট করে মরুময় করে ফেলা হচ্ছে পুরো এলাকা। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ সংরক্ষণে এগিয়ে এসেছে একদল যুবক। এলাকাবাসীদের গাছ রক্ষার পাশাপাশি নতুন করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করেছে তারা।
নগরায়ণের চাপে বদলে যাচ্ছে রাজধানীর পাশের এলাকা কেরানীগঞ্জের পরিবেশ। আবাসন গড়তে অপরিকল্পিতভাবে চলছে জলাশয় ও নিচু জমি ভরাট। একসময়ের এই সবুজ এলাকা এখন মরুময়তার পথে। এ অবস্থা বদলে দিতে ওই এলাকার একদল যুবক গাছ সংরক্ষণ ও দেশি গাছ লাগাতে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।
কেরানীগঞ্জের পরিবেশের কথা চিন্তা করে পরিকল্পিত নগরায়নের আহ্বান জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








