চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড্ড অসময়ে জ্বলল সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চাপ নেই বলেই কি সেরাটা বেরিয়ে এলো? বিশ্বকাপ শেষে চাইলে নিজেরাই নিজেদের এই প্রশ্নটা করতে পারেন সাউথ আফ্রিকার ক্রিকেটাররা। যে দলটার ব্যাটিং পুরো আসরজুড়ে ভুগলো, সেমি থেকে বাদ পড়ার পর সেই দলটারই যে শীতঘুম ভাঙল দারুণভাবে। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তুলল ৬ উইকেটে ৩২৫।

একই কথা খাটে ফ্যাফ ডু প্লেসিসের বেলাতেও। দলের যখন খুব করে প্রয়োজন তখন কথাই শোনেনি তার ব্যাট। যেই সেমির সম্ভাবনা শেষ হয়ে গেল তখনই ফিরলেন ফর্মে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তুলে নিলেন সেঞ্চুরিও।

ওল্ড ট্রাফোর্ডে শনিবার কম-বেশি রান পেয়েছেন সব প্রোটিয়া ব্যাটসম্যানই। ওপেনিং জুটিতেই এলো ঝড়ের বেগে ৭৯ রান। দুই ওপেনার এডেন মার্করাম ও কুইন্টন ডি কক করলেন ৩৪ এবং ৫২ করে রান।

Banglabid

ওপেনারদের দেখানো পথে তৃতীয় উইকেটে পাহাড় গড়লেন ডু প্লেসিস ও রেসি ফন ডার ডুসেন। এই জুটিতে রান এলো ১৫১। তাতেই বড় রানের ভিত্তি পেয়ে যায় প্রোটিয়ারা।

৯৩ বলে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তোলার পরের বলেই আউট হয়েছেন ডু প্লেসিস। ৭ চারের সঙ্গে দুই ছক্কা আছে তার ইনিংসে।

তবে দুর্ভাগ্য ফন ডার ডুসেনের। ইনিংসের শেষ বলে ছয় মারতে গিয়ে মাত্র ৫ রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পাওয়া হয়নি তার। ৯৭ বলে আউট হয়েছেন ৯৫ করে।

Reneta

২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও নাথান লায়ন। একটি করে উইকেট পেয়েছেন জেসন বেহরেনডর্ফ ও প্যাট কামিন্স। স্টার্কের আসরে ২৬ উইকেট হল, এক বিশ্বকাপে তাতে গ্লেন ম্যাকগ্রার সর্বোচ্চ ২৬ উইকেটের রেকর্ড ছুঁয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দল হিসেবে খেলতে চেয়েছিলাম, পারলাম না’

পরবর্তী

নদীর ‘জীবন্ত সত্তা’: জীবনানন্দের আলোকে

পরবর্তী

নদীর ‘জীবন্ত সত্তা’: জীবনানন্দের আলোকে

ইংল্যান্ডকে এড়াতে নিজেদের কাজটা করে রাখল ভারত

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT