চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বডি স্প্রে, শেভিং ফোমের বোতল থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় দুপুর আড়াইটার দিকে একটি ভাঙারি দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন দগ্ধ হয়েছেন।

পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যায় দিকে পরিত্যক্ত শেভিং ফোম ও পারফিউমের বোতল হাইড্রোলিক মেশিন দিয়ে প্রেসার দেয়ার সময় এই বিস্ফোরণ ঘটে।

দগ্ধরা হলেন- দোকান মালিক আব্দুল আলিম (৫০) কর্মচারীর সাইদুর (৩৩), অপর কর্মচারী ফারুক (৩৭) ও ওই দোকানের মালামাল দিতে আসা আমির হোসেন (২৭)।

এছাড়াও ভাঙারি দোকানটির পাশের দোহার ওয়ার্কশপের আরও তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন-কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।

পরে আশেপাশের লোকজন দগ্ধ ৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করেন।

এলাকাবাসীরা জানায়, পরিত্যক্ত শেভিং ফোম, বডি স্প্রেসহ বিভিন্ন পণ্যের কৌটা বা বোতল সংগ্রহ করে সেগুলোকে ভাঙ্গার জন্য হাইড্রোলিক মেশিন দিয়ে প্রেসার (চাপ) দেওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Reneta

আহতদের মধ্যে ভাঙারি দোকানের মালিক হালিমসহ সকলের শরীরে ৫০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন ৭ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হাসপাতাল থেকে আমরা সংবাদ পেয়েছি। ৭ জন দগ্ধ আছেন, তাদের চিকিৎসা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মোহাম্মদপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছোট কাকু সিরিজের

মে ১৭, ২০২৬

দেশে ৬০ লাখের বেশি এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী

মে ১৭, ২০২৬

আসন্ন ঈদযাত্রায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

মে ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT