চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষ না হতেই কুবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফাটল

ফরহাদুর রহমান ফরহাদুর রহমান
৮:১১ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A

নির্মাণের পর বছর পার হওয়ার আগেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফাটল ধরেছে। সরেজমিনে ভাস্কর্যের বিভিন্ন অংশে বেশ কয়েকটি ফাটল দেখা যায়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক দুর্নীতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বললেও ভাস্কর মৃণাল হক বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী তিনি ভাস্কর্যটি মেরামত করে দেবেন।

ভাস্কর্যটি নির্মাণের সময়ও দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করছিলেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক। তবে শিক্ষকদের অভিযোগ আমলে না নিয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ ভাস্কর্যটি তড়িঘড়ি করে স্থাপন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

ভাস্কর্যটি নির্মাণের সময় দুর্নীতির অভিযোগে প্রত্যক্ষ আন্দোলন করেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান। টানা ১৫ দিন ভাস্কর্যের সামনে বসে তিনি প্রতিবাদ করেছিলেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্যের ফাটলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন: এ ভাস্কর্য নির্মাণে দুর্নীতি হয়েছে এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে যা স্পষ্ট। এটা দুঃখজনক যে প্রশাসন তখন কোন ব্যবস্থা নেয়নি। এখন তদন্ত সাপেক্ষ দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।

ফাটলের বিষয়ে কোন তথ্য জানেন না উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল হাসান বলেন: ভাস্কর্যে ফাটল আছে কি না, তা আমি অবগত নই। তবে কোন ত্রুটি দেখা দিলে ভাস্কর মৃণাল হক তা নিজ খরচে মেরামত করে দেবেন মর্মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত রয়েছে।

Reneta

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: আইনুল হক বলেন: তৎকালীন উপাচার্য ভাস্কর্য নির্মাণে দুর্নীতি করেছেন যা আজ প্রমানিত। ভাস্কর্যে যে দুর্নীতি হয়েছে সে বিষয়ে প্রশাসনকে লিখিতভাবেও বলেছি।

ভাস্কর্যে ফাটলের বিষয়ে ভাস্কর মৃণাল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: ফাটলের খবর শুনেই আমি লোক পাঠিয়েছি। কোন ত্রুটি দেখা দিলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী তা মেরামত করে দেব।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের বরাত থেকে জানা যায়, ভাস্কর্যের জন্য ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ অর্থ বছরে দুই দফায় ১০ লক্ষ টাকা করে বরাদ্দ দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের দাবি, টেন্ডার প্রক্রিয়াকে এড়িয়ে অবৈধভাবে ভাস্কর্যটির নির্মাণ কাজ ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নির্ধারিত মাপ ও নকশায় ভাস্কর্যটি হয়নি বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তখন সমালোচনার ঝড় তোলেন। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে নতুন ভাস্কর্য স্থাপন করা হয়।

গত বছরের ২৫ মে ভাস্কর্যটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংকুচিত স্থানে স্থাপন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুবিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ভাস্কর্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT