চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষে: সিনেমার গানে আলোচিত যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

একটা সময় ছিলো, গানের জন্যই সিনেমা হিট হয়ে যেতো! যার সর্বশেষ নিদর্শন গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা! চলতি বছর মুক্তি পেয়েছে ৪৫টির মতো সিনেমা। এসব সিনেমায় রয়েছে প্রায় শ’দুয়েক এর মতো গান। এরমধ্যে দর্শক প্রশংসা পেয়েছে হাতে গোনা কয়েকটি!

চলতি বছর সিনেমার গানে কণ্ঠ দিয়ে আলোচিত হয়েছেন কয়েকজন কণ্ঠশিল্পী। তারমধ্যে হৃদয় খান, কোনাল, আসিফ আকবর, ইমরান, এবং পিন্টু ঘোষ উল্লেখযোগ্য। এসব শিল্পীরা সিনেমায় জনপ্রিয়তা পাওয়া ওইসব গানে কণ্ঠ দিয়ে দর্শকদের একদিকে যেমন বিনোদনের খোরাক জুগিয়েছেন, পাশাপাশি নিজেরাও নতুন করে আলোচিত হয়েছেন। তবে সংগীত সংশ্লিষ্টরা বলছেন, একটি সিনেমা হিটের নেপথ্যে গান অনেক বড় ভূমিকা রাখে। গান হিট হলে ওই সিনেমা দর্শকদের দেখার আগ্রহ জন্মায়। সিনেমায় আলোচিত গানের সংখ্যা আগের তুলনায় কম।

হৃদয় খান: ‘লক্ষ্মীসোনা’ গানটি গেয়ে সবচেয়ে আলোচিত হয়েছেন হৃদয় খান। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছে। চলতি বছর নারী দিবস উপলক্ষে ৮ মার্চ সিনেমাটি মুক্তি পায়। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে এ বছর ‘ম্যাসিভ হিট’ হয়েছে এই গানটি।

সংগীত সংশ্লিষ্টদের মতে, হৃদয় খানের ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা গান এটি। ৩ জানুয়ারি অফিসিয়াল ইউটিউব থেকে প্রকাশিত গানটি ২৭ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। এছাড়া ফেসবুকে বিভিন্ন পেইজ থেকে শেয়ার হয়ে গানটি দেখেছে কোটির উপর দর্শক। এ গানের কথা লিখেছেন এস এ হক অলিক এবং সুর করেন হৃদয় খান।

কোনাল: বছর জুড়ে প্লে-ব্যাক নিয়ে ব্যস্ত ছিলেন কোনাল। প্লে-ব্যাকে তার দুটি গান এবছর আলোচিত হয়েছে। একটি সুপারস্টার শাকিব খান প্রযোজিত রোজার ঈদে মুক্তি প্রাপ্ত ‘পাসওয়ার্ড’ সিনেমার ‘আগুন লাগাইলো’, অন্যটি মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমায়। ‘পাসওয়ার্ড’ সিনেমার জন্য ক্যারিয়ারে প্রথম আইটেম গানে কণ্ঠ দেন কোনাল। গানটিতে পারফর্ম করেন শবনম বুবলী। মজার ব্যাপার হচ্ছে, তিনিও প্রথমবার পারফর্ম করেন আইটেম গানে। প্রথম গানেই বাজিমাৎ! বছরের একমাত্র ব্যবসা সফল সিনেমা ‘পাসওয়ার্ড’ যেমন সাফল্য পায়, তেমনি কোনালের গাওয়া এ গানটিও ব্যাপকভাবে সমাদৃত হয়। ‘যদি একদিন’ সিনেমায় কোনালের গাওয়া আরেক গান ‘পারবো না তোমার হতে’ শ্রোতা-দর্শক গ্রহণ করেন। এ গানে কোনালের সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন তাহসান খান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর, সংগীত করেছেন নাভেদ পারভেজ।

আসিফ আকবর: এ বছর খুব বেশি প্লে-ব্যাকে পাওয়া যায়নি আসিফ আকবরকে। তবে তার গাওয়া ‘শীতল পাটি’ গানটি দর্শক গ্রহণ করেছে। যে গানটি রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘নোলক’-এ ব্যবহৃত হতে দেখা গেছে। এ গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ। গানটি চিত্রায়নে দেখা যায় তারকাদের সমাগম। ছিলেন শাকিব, ববি, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান প্রমুখ। চিত্রনায়িকা ববির ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়। প্রকাশের পর আসিফের গাওয়া শীতল পাটি গানটি দর্শক গ্রহণ করেন।

Reneta

ইমরান: চলতি বছর ‘পাসওয়ার্ড’ সিনেমা ‘সোয়াগ দে’ শিরোনামে গানটি গেয়ে বেশ আলোচিত হয়েছেন ইমরান। এ গানে স্ক্রিনে পারফর্ম করেন শাকিব খান। তুরস্কের মনমুগ্ধকর পরিবেশে গানটি চিত্রায়িত হয়। ছয়মাসে গানটি দেখেছেন ৩০ লাখের বেশি দর্শক। শাকিব খান নিজেও বিভিন্ন স্টেজ শোতে গেলে ইমরানের গাওয়া  ‘সোয়াগ দে’ গানটি দিয়ে পারফর্ম করেন। চলতি ডিসেম্বরে সিনেমা মুক্তি না পেলেও ইমরানের গাওয়া ‘বিশ্বসুন্দরী’ সিনেমাতে ‘তুই কি আমার হবি রে’ গানটি বেশ সাড়া ফেলেছে।

পিন্টু ঘোষ: ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘ফাগুন হাওয়ায়’-তে ‘তোমাকে চাই’ গানটি গেয়ে আলোচিত হয়েছেন পিন্টু ঘোষ। গানের সুর-সংগীত করেছেন এ শিল্পী নিজেই। একেবারেই রোমান্টিক এ গানটি দর্শকদের হৃদয় ছুঁয়ে গেয়েছে। জানুয়ারির ৩১ তারিখ গানটি প্রকাশ পায়। ৩১ লাখের বেশি দর্শক গানটি শুনে ও চিত্রায়ন দেখে তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন। গানে পিন্টু ঘোষের সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন সুকন্যা মজুমদার। ওই গানে দেখা যায় সিয়াম ও তিশাকে।

এছাড়া প্লেব্যাকে আলোচিত হয়েছেন ‘যদি একদিন’ সিনেমার গানের জন্য তাহসান। অন্যদিকে ‘পাসওয়ার্ড’ সিনেমায় ‘পাগল মন’ গানটির জন্য কলকাতার অশোক সিং, সংগীত পরিচালক লিংকন ব্যাপক প্রশংসা পেয়েছেন। ‘ঈদ মোবারক’ গানের জন্য কলকাতার আকাশ সেনও নতুন করে পরিচিতি পেয়েছেন।

‘মায়াবতী’ সিনেমায় ‘আটকে গেছে মন’ গানটির জন্য চিরকুটের সুমি প্রশংসা পেয়েছেন। ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় শফিক তুহিন ও ইয়াসমিন লাবণ্যের ‘জোসনা পড়ে গলে গলে’ বেশ প্রশংসা পেয়েছে। বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ‘ন ডরাই’ সিনেমায় প্রীতমের গাওয়া ‘সত্যি নাকি ভুল’ এবং মোহন শরীফের ‘যন্ত্রণা’ গান দুটিও প্রশংসা কুড়িয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা ‘শাহেনশাহ’ সিনেমায় রশিক আমার গানটির জন্য প্রশংসা পেয়েছেন কনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফইমরানকোনালচিরকুটপাসওয়ার্ডপিন্টু ঘোষলিড বিনোদনশফিক তুহিনসালতামামি ২০১৯হৃদয় খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুহা থেকে রক্তে সংক্রমণ, মারা গেলেন থাই ফুটবলারদের উদ্ধারকারী

পরবর্তী

প্রকাশ পেল রাবেয়া খাতুনের ‘মুক্তিযুদ্ধের উপন্যাসসমগ্র’

পরবর্তী

প্রকাশ পেল রাবেয়া খাতুনের ‘মুক্তিযুদ্ধের উপন্যাসসমগ্র’

ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে আসছে ‘জ্বীন’

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT