চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষে: বিশ্ব বিনোদনে ঘটন-অঘটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

২০২০ ছিল ঘটন-অঘটনের একটি বছর। করোনা ভাইরাসের উৎপত্তি, তারকাদের মৃত্যুর মিছিল, শুটিং বন্ধ, হল বন্ধ, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, প্রেসিডেন্ট নির্বাচন ইত্যাদি ছিল বছরের আলোচিত বিষয়। বেশ কিছু ঘটনা আলোচিত-সমালোচিত হয়েছে বছরের বিভিন্ন সময়। বছর শেষে বিভিন্ন সময়ের সেই আলোচিত ঘটনাগুলো দেখে নেয়া যাক আরেকবার:

হ্যারি-মেগানের রাজ পরিবার ত্যাগ: ৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘোষণা করেন, ব্রিটিশ রাজপরিবারের সদস্য বা ‘সিনিয়র রয়্যালস’ এই খেতাব আর ব্যবহার করবেন না তারা। তবে রানি দ্বিতীয় এলিজাবেথের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকবেন। পরে বাকিংহাম প্রাসাদ ১৮ জানুয়ারি এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল তাদের রাজকীয় উপাধি আর ব্যবহার করতে পারবেন না।

জাস্টিন বিবারের অসুস্থতা: ৮ জানুয়ারি জাস্টিন বিবার জানান, ব্যাকটেরিয়াজনিত রোগ ‘লাইম’ বাসা বেঁধেছে তার শরীরে। ইনস্টাগ্রামের পোস্টে বিবার লিখেছিলেন, ‘প্রায় দুই বছর ধরে ভুগছি, তবে এখন সঠিক চিকিৎসা পাচ্ছি। এখন পর্যন্ত রোগটি সারেনি, তবে আমি সুস্থ হয়ে ফিরবো।’ এর আগে বেশ কিছুদিন ধরেই জাস্টিন বিবারের চেহারা ও ত্বকের ওপরে ওঠা ফুসকুড়ি নিয়ে সমালোচনা চলছিল। তাই ভক্তদেরকে নিজের অসুস্থতার খবর জানিয়েছেন এই কানাডিয়ান পপ তারকা।

ব্র্যাড পিট ও জেনিফারের এক হওয়ার গুঞ্জন: ১৯ জানুয়ারি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন হলিউডের সাবেক জুটি ব্র্যাড পিট ও জেনিফার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড উৎসবে জেনিফার অ্যানিস্টন যখন সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করে তার বক্তব্য দেন, তখন টিভি ক্যামেরায় ব্র্যাড পিটের মুখে ধরা পড়ে উচ্ছ্বাস। পরবর্তীতে মঞ্চের পেছনে এই জুটিকে হাত ধরে পরস্পরের দিকে উষ্ণ হাসি বিনিময় করতে দেখা যায়। সেই ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। গুঞ্জন রটে, মান-অভিমান ভুলে আবার এক হতে যাচ্ছেন এই জুটি।

পামেলার পঞ্চম বিয়ে: অভিনেত্রী ও প্রযোজক পামেলা অ্যান্ডারসন এবং জন পিটারস দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে বিয়ে করেন চলতি বছরের ২০ জানুয়ারি। এটি পামেলার পঞ্চম বিয়ে। তবে কয়েকদিন পরেই বিচ্ছেদ হয়ে যায় তাদের।

হার্ভে ওয়েনস্টেইনের জেল: ১১ মার্চ ধর্ষণ-যৌন নিপীড়ন মামলায় হলিউডে #মিটু আন্দোলনের জন্মদাতা ও বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

হলিউডে করোনার থাবা: ১১ মার্চ টম হ্যাঙ্কস জানান তিনি এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। হলিউডে এটাই ছিল প্রথম করোনা আক্রান্ত হওয়ার খবর। এরপর একে একে করোনায় আক্রান্ত হন বহু তারকা।

Reneta

ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে তারকারা: যুক্তরাষ্ট্রে ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশের নৃশংসতায় মারা যান জর্জ ফ্লয়েড। তার মৃত্যুর প্রতিবাদে শুরু হয় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। এই আন্দোলনে সাধারণের পাশাপাশি অংশ নিয়েছেন হলিউডের প্রথম সারির তারকারা

কেনি ওয়েস্টের প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা: জুলাই মাসে মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন র‍্যাপার কেনি ওয়েস্ট। ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেয়ার এই ঘোষণা তিনি টুইটারে দিয়েছিলেন। কেনি ওয়েস্টের টুইট ঘিরে শোরগোল তৈরি হয় গোটা বিশ্বে।

চ্যাডউইক বোসম্যানের মৃত্যু: ব্ল্যাক প্যানথারখ্যাত আমেরিকান অভিনেতা চ্যাডউইক বোসম্যান মাত্র ২৩ বছর বয়সে গত ২৮শে আগষ্ট মারা যান। চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে মৃত্যু হয় এই সুপারহিরোর। তার মৃত্যুতে পুরো বিনোদন জগত শোকস্তব্ধ হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় শিশুরা শ্রদ্ধা জানিয়েছে তাদের সুপারহিরোকে।

বাবার সঙ্গে ব্রিটনি স্পিয়ার্সের বিবাদ: মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের ব্যবসা ও ব্যক্তিগত সবকিছু তার বাবার তত্ত্বাবধানে থাকলেও বাবার বিরুদ্ধে বারবার অনিয়মের অভিযোগ তুলেছেন গায়িকা। ব্রিটনি অভিযোগ করেন, তাকে মানসিক রোগী সাজিয়ে বাবা তার অর্থসম্পদ হস্তগত করেছেন। তাই আর বাবার শাসনে থাকতে চান না বলে জানান তিনি। বরং বিসেমার ট্রাস্ট কোম্পানিকে তার দেখভালের দায়িত্ব দেওয়া হোক বলে আদালতে দাবি করেন গ্রামিজয়ী গায়িকা।

জনি-অ্যাম্বার বিতর্ক: ২০১৮ সালে ব্রিটিশ পত্রিকা দ্য সান ‘ওয়াইফ বিটার জনি ডেপ’ শিরোনামে প্রতিবেদন করে বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। সেসব কথা মিথ্যা দাবি করে মানহানির মামলা করেছিলেন ৫৭ বছর বয়সী ডেপ। সেই মামলায় জিতেছেন জনির সাবেক স্ত্রী, ৩৪ বছরের অ্যাম্বার হার্ড। ২ নভেম্বর মামলার রায় প্রকাশিত হয়। এরপর জনি ডেপ বিপাকে পড়েন ক্যারিয়ার নিয়ে।

টম ক্রুজের গালাগাল: ১৫ ডিসেম্বর অভিনেতা টম ক্রুজ ‘মিশন ইম্পসিবল সেভেন’ ছবির শুটিং-এ কর্মীদের গালাগাল করে আলোচনায় আসেন। কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি না মানার কারণে দুই কর্মীকে তিনি গালাগাল করেছেন শুটিং স্পটে। সোশ্যাল মিডিয়ায় তার অডিও ভাইরাল হয়েছে। আলোচনা-সমালোচনার হয়েছে বিষয়টি নিয়ে।

আরিয়ানা গ্র্যান্ডের বাগদান: ২০ ডিসেম্বর জনপ্রিয় পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে ইনস্টাগ্রামে জানান, তিনি বাগদান সেরেছেন। প্রেমিক ডালটন গোমেজের সঙ্গে বাগদান হয়েছে তার। বাগদত্তর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন আরিয়ানা গ্র্যান্ডে। একটি ছবিতে তার আঙ্গুলে শোভা পেয়েছে বড় একটি আংটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাম্বার হার্ডআরিয়ানা গ্র্যান্ডেচ্যাডউইক বোসম্যানজনি ডেপজাস্টিন বিবারটম ক্রুজপ্রিন্স হ্যারিফিরে দেখা ২০২০ব্রিটনি স্পিয়ার্সব্র্যাড পিটব্ল্যাক লাইভস ম্যাটারমেগান মার্কেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT