চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর জুড়ে আলোচনায় থাকা ঢালিউড নায়িকারা

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৩:২৬ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৫
বিনোদন
A A

সারাবছর জুড়েই ঢালিউডে নতুন পা রাখা নায়িকারা চলচ্চিত্রের পর্দার পাশাপাশি মিডিয়ায় পাড়াও আলোচনায় ছিলেন। এসব আলোচনা-সমালোচনার মধ্যেও নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছেন তারা। তবে সমালোচনার চেয়ে ২০১৫-এ সেনসেশন এসব নায়িকারা তাদের ক্যারিয়ারে সফলতার চূড়ায় পৌঁছেছেন।

চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য এবছরের মিডিয়ায় আলোচনায় থাকা বর্তমান সময়ের হিট নায়িকাদের সালতামামি।

নুসরাত ফারিয়া:
বছরের শুরু থেকেই বেশ আলোচিত ছিলেন বর্তমান সময়ের ঢালিউডের সুপারহিট নায়িকা নুসরাত ফারিয়া। প্রথম আলোচনায় আসেন উপস্থাপনা নিয়ে। দীর্ঘদিন ছোট পর্দায় উপস্থপনায় থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর আলোচনায় আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহীর পরিবর্তে জাজ মাল্টিমিডিয়ায় নতুন নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া।

Banglabid

নায়িকা হিসেবে অভিষেক হওয়া বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকি’র জন্য গণমাধ্যমে হাজারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। কলকাতার হিরো অঙ্কুশের সঙ্গে জুটিবদ্ধ সিনেমা আশিকি’র জন্য এবছর ফারিয়া বেশ প্রশংসা কুড়িয়েছেন। অভিষেক হওয়ার পর ফারিয়ার জনপ্রিয়তা বেড়ে চলেছে। কিছুদিন আগে তার অফিসিয়াল ফেসবুক পেজে অনুরাগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৪ হাজার ৫৯১ জন। বাংলাদেশী সুপারস্টার  ক্যারিয়ারের প্রথম ছবি ‘আশিকি’র’ ট্রেইলর মুক্তি পাওয়ার পর পুরো মিডিয়াতে ঝড় তুলেন।

এ বছরের কোরবানি ঈদে মুক্তি পাওয়া বিগ বাজেটের ছবি ছিলো ফারিয়ার। সুপারহিট ছবি আশিকির যাত্রা শেষ করতে না করতেই তাক লাগিয়ে পুরো মিডিয়ায় আবারো আলোচনায় আসেন ফারিয়া।

বলিউডে সিনেমা করার টিকিট পেয়ে যান এবছরই। বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমির সঙ্গে খুব শিগগিরই জুটিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। আলোচনার সঙ্গে সঙ্গে সমালোচনায় বেশ কয়েকবার শিরোনাম হয়েছেন তিনি। বর্তমানে তিনি কলকাতার হিরো ওম’র সঙ্গে শুটিং করছেন সিনেমা ‘৪২০’এর। সবকিছু মিলিয়ে সমালোচনার চেয়ে ক্যারিয়ারে সফলতার আলোচনায় ছিলেন নুসরাত ফারিয়া।

Reneta

মাহিয়া মাহী: অগ্নি কন্যা মাহিয়া মাহী বড় এক ধাক্কা খেয়েছেন এবছর। জাজ মাল্টিমিডিয়ার ধরেই মাহীর নায়িকা হিসেবে অভিষেক ঘটে। তবে হঠাৎ করেই জাজের কারণেই নানা বির্তকে জড়িয়ে পড়েন এ নায়িকা। এক প্রকার গণমাধ্যমে আনুষ্ঠিকভাবে সংবাদ সম্মেলন করে মাহীকে বাদ দেওয়া ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

মাহীও মিডিয়াকে জানিয়ে দেন জাজের সঙ্গে থাকবেন না তিনি। তবে জাজের সঙ্গে চুক্তিবদ্ধ শেষ ছবি ‘অগ্নি টু’র’ কাজ করবেন তিনি। মাহী ও ওম অভিনীত ‘অগ্নি টু’ ছিলো এবছরের রোজার ঈদের বব্যসা সফল ছবি। ছবিতে প্রথমবারের মতো আইটেম গান ‘ম্যাজিক মামোনিতে আইটেম গার্ল হিসেবে ইউটিউবে ঝড় তোলেন মাহী।

 শুরুটা ভালো না হলেও বছরের মাঝামাঝি সময়ে আরেফিন শুভ’র সঙ্গে জুটিবদ্ধ হওয়া সিনেমা ‘ওয়ার্নিং’ মুক্তি পায়। বছরের শেষেও এসে মাহী সুপারহিট। ক্যারিয়ারের অল্প সময়ে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি।

বাণিজ্যিক ধারার নায়িকা থেকে বের হয়ে ভিন্ন চরিত্রে অভিনয় করে বছরটি শেষ করেছেন মাহী। চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আলোচনা হোক বা সমালোচনায় হোক ২০১৫ সালটি মাহীর জন্য ক্যারিয়ারের সফল বছর ছিলো।

পরীমনি: বছরের শুরুতে ঢালিউড ইন্ডাস্ট্রিতে আগমন ঘটে নায়িকা পরীমনি’র। নায়িকা হিসেবে অভিষেক হওয়ার পর কয়েক ডজন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কারণে আলোচনায় আসেন বর্তমান সময়ের মহুয়া সুন্দরী পরীমনি। বছরের শুরুতে আলোচনায় না আসলেও এবছরের মাঝামাঝি সময়ে এসে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি।

দুই সপ্তাহের ব্যবধানে এবছর চারটি সিনেমা মুক্তি পায় পর পরীমনি’র। শাকিব খানের সঙ্গে ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিটি ব্যবসা সফল হয়। তবে মুক্তি পাওয়া ছবি থেকে আটকে থাকা ছবি নিয়ে বাংলাদেশসহ ইন্টারন্যাশনাল গণমাধ্যমের বেশ আলোচনায় ছিলেন তিনি।

একাধিকবার সেন্সর বোর্ডে আটকে যাওয়া ভয়ানক নির্মমতার সাক্ষী নিয়ে নির্মিত ‘রানা প্লাজা’ ছবিটিতে সাহসী মেয়ে রেশমা চরিত্রে অভিনয় করেছিলেন পরীমনি। সাইমুন ও পরীমনি অভিনীত ছবিটি এখনো সেন্সর বোর্ডে আটকে আছে।

আটকে থাকা সিনেমার পর শামিম আরা নিপা পরিচালিত ‘মহুয়া সুন্দরী’ ছবিতে অভিনয় করে বছরের শেষের দিকে আবারো আলোচনায় আসেন পরী। একাধিক ছবি নিয়ে ব্যস্ত থাকায় সমালোচনায় এবছর কম থাকার সৌভাগ্যটা অর্জন করেছেন পরীমনি।

জয়া আহসান: বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানের বছরটা আলোচনা ও সমালোচনা সমানভাবেই আকড়ে ধরেছিলো। ২০১৫ সালটি জয়া শুরু করেন শাকিব খানের সঙ্গে দ্বিতীয় জুটিবদ্ধ ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ সিনেমা দিয়ে। 

ছবিটি এ বছরে মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা কারণে এখনো মুক্তি পায়নি ছবিটি। এ পরপর সবচেয়ে বেশি আলোচনায় আসেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি রাজকাহিনী সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর।

এবারের দুর্গাপূজা কলকাতায় মুক্তি পাওয়া ছবি ‘রাজকাহিনী’ ছবিতে কলকাতার নামি-দামি অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেন জয়া। শুধু আলোচনায় নয় কলকতার গন্ডি পেরিয়ে মুম্বাই আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ঘুড়ে এসেছে জয়ার রাজকাহিনী।

তবে রাজকাহিনী মুক্তি পাওয়ার পর রুবিনা চরিত্র নিয়ে সমালোচনার ঝড়ে পড়েন জয়া। শুধু সমালোচনা নয় দেশ ছাড়া হুমকিরও গুজব উঠেছিলো তাকে নিয়ে। তবে গুজবকে পাত্তা না দিয়ে বর্তমানে তিনি বেশ কিছু সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন।

শাবনূর: বিয়ের পর থেকেই আলোচনায় ছিলেন ঢালিউড ইন্ডাস্ট্রির সফল চিত্রনায়িকা শাবনূর। স্বামী ও ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্য পাড়ি দেওয়া, বাকি ছবির কাজের জন্য দেশে ফিরত আসা সবকিছু নিয়েই বেশ আলোচনায় ছিলেন রূপালী তারকা শাবনূর।

বছরের মাঝামাঝি সময়ে ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি। রোজার সময় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ায় গণমাধ্যমে দীর্ঘদিন আড়ালে থাকা শাবনূর আবারো ক্যামেরায় ধরা পড়েন। কথা থাকায় অসমাপ্ত কাজ শেষ করতেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেন তিনি।

তবে অতিরিক্ত মুটিয়ে যাওয়ার কারণে ছবির শুটিং’র কাজ শুরু করতে পারেননি তিনি। রোজার ঈদের আগে কাজ বাকি রেখেই হঠাৎ করেই আস্ট্রেলিয়ায় উদ্দেশ্য দেশ ছাড়েন শাবনূর। এর প্রায় তিন মাস পর আবারো দেশে ফিরে খবরের শিরোনাম হয়েছেন। প্রায় আট কেজি ওজন কমিয়ে ভিন্ন রূপে ফিরলেও অসমাপ্ত ছবির কাজ শুরু করতে না পারায় আবারো আলোচনায় তিনি।

তবে বছরের শেষে নায়িকা হিসেবে না হলেও মডেল হিসেবে ছোট পর্দায় হাজির হচ্ছেন শাবনূর।

তিশা: ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী তিশা বছরের শুরুতেই আলোচনায় ছিলেন তার প্রথম অভিনীত বাণিজ্যিক ধারার ছবি ‘মেন্টাল’ নিয়ে। শাকিব খানের বিপরীতে প্রথম জুটিবদ্ধ ছবি হওয়ার কারণে বেশিরভাগ সময় আলোচনায় এসেই যেতেন তিনি। বর্তমানে বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
বিদ্যা সিনহা মীম: লাক্স তারকা বিদ্যা সিনহা মীম নাটক, বিজ্ঞাপন নিয়ে মিডিয়াতে সবসময় আলোচনায় থাকলেও এবছর তিনি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’ নিয়ে সবচেয়ে বেশি সরাগম ছিলেন। প্রথমবারের মতো যৌথ প্রযোজনার ছবি এবং কলকাতার টপ মোস্ট হিরো সোহমের বিপরীতে জুটিবদ্ধ ছবি নিয়ে

বছরের মাঝামাঝি সময়ে মিডিয়াতে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তবে ছবিটির ট্রেইলর মুক্তি পাওয়ার পর  খানিকটা বিপাকে পড়েছিলেন মীম। মুক্তি নিয়ে বেশ জটিলতায় ভুগেছিলেন মীম। অবশেষে সব বিপদ মুক্ত করে ভারত ও বাংলাদেশে ছবিটি মুক্তি পেয়েছে। এবং দু’দেশেই মীম বেশ প্রশংসা কুড়িয়েছেন। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৫সালতামামি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT