চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া গোলে জুভদের জিতিয়ে বছর শেষ রোনালদোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের ম্যাচেই ছিলেন ত্রাতা। বদলি নেমে করা রোনালদোর গোলেই পয়েন্ট বাঁচিয়ে মাঠ ছেড়েছিল জুভেন্টাস। বছরের শেষ ম্যাচে তো নায়কই হলেন। সিআর সেভেনের জোড়া গোলেই সাম্পদোরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে জয়ে বছর শেষ করল তুরিনের বুড়িরা।

এই জয়ে সিরি আ টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল জুভেন্টাস। ১৯ ম্যাচে ৫৩ পয়েন্ট হল তাদের। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা নাপোলির সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান এখন তাদের।

শনিবার ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন রোনালদো। পরে ৩৩ মিনিটে পেনাল্টিতে সমতা ফেরায় সাম্পদোরিয়া, গোল আনেন ফ্যাবিও কুওগ্লারেল্লা। তাতে সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে পেনাল্টিতেই দ্বিতীয়বার লিড নেয় স্বাগতিকরা। জুভেন্টাসকে এবার স্পটকিকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরে ওই ব্যবধান ধরে রেখেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিরি আ জায়ান্টরা।

সাম্পদোরিয়ার বিপক্ষে ২০১৮ সালের শেষ ম্যাচটা খেললেন রোনালদো। এই ম্যাচে নামার আগে তার তিনটি চ্যালেঞ্জ ছিল। প্রথমটি, দলকে বছরবিদায়ী জয় উপহার দেয়া। দ্বিতীয়টি, এক ক্যালেন্ডার ইয়ারে আরও একবার ৫০ গোলের মাইলফলক স্পর্শ। সেটা আবার ক্যারিয়ারের অষ্টমবারের মতো। তৃতীয় চ্যালেঞ্জটি ছিল সবচেয়ে কঠিন, লিওনেল মেসিকে স্পর্শ করা বা তাকে ছাড়িয়ে যাওয়া।

বছরে গোলের ফিফটি করতে হ্যাটট্রিক, এলএম টেনকে স্পর্শ করতে এই ম্যাচে এক হালি গোল। আর বার্সেলোনা অধিনায়ককে ছাড়িয়ে যেতে রোনালদোর লাগত পাঁচ গোল।

Reneta

রোনালদো কেবল প্রথম চ্যালেঞ্জটিই উতরে যেতে পেরেছেন। দারুণ জয়ে বছর শেষের পাশাপাশি সমর্থকদের বড়দিনের উপহার দিতে পেরেছেন। তবে গোলের ফিফটি হল না। থাকলেন ৪৯ গোল নিয়ে। আর মেসিকে স্পর্শ করা বা টপকে যাওয়া তো হলোই না তাতে।

রিয়াল ছাড়ার পর ইতালিতে এক ম্যাচে রোনালদোর সর্বোচ্চ অর্জন চ্যালেঞ্জের দ্বিতীয়-তৃতীয় ধাপকে নিয়ে প্রশ্নের মুখে রেখেছিল! কারণ জুভেন্টাসে যোগ দেয়ার পর অ্যাসিস্টের হ্যাট্রটিক করলেও এক ম্যাচে দুই গোলের বেশি করতে পারেননি রোনালদো। শনিবারও করলেন দুই গোলই।

সেখানে রোনালদোর আগেই ক্যারিয়ারে অষ্টমবারের মতো বছরে গোলের ফিফটি করে ফেলেছেন মেসি। ২০১০-১৮’ সালের মধ্যে শুধু একবার এটি করতে পারেননি আর্জেন্টাইন তারকা। ২০১৩ সালে ৪৭ ম্যাচে ৪৫ গোল করেছিলেন।

সেখানে ২০১১ সাল থেকে প্রতিটি মৌসুমেই ক্যালেন্ডার ইয়ারে ৫০ বা তার বেশি গোল করে চলেছিলেন রোনালদো। মেসির হাফসেঞ্চুরি না পাওয়া ২০১৩ সালেই সবচেয়ে বেশি সফল ছিলেন। পর্তুগিজ তারকা ওই বছর ক্যারিয়ার সেরা ৬৯ গোল করেছিলেন। রোনালদোর ফিফটির যাত্রা থামল এই বছরে এসে।

২০১৮ সালে রোনালদোর নামের পাশে থাকল ৫৩ ম্যাচে ৪৯ গোল। জুভেন্টাসে যাওয়ার আগে রিয়ালের হয়ে ২৮, পর্তুগালের হয়ে ৬ (এর মধ্যে বিশ্বকাপে চারটি), এবং জুভ জার্সিতে ১৫ গোল নিয়ে বছর শেষ করলেন। এবছর ৫৪ ম্যাচে মেসির গোলসংখ্যা ৫১।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুভেন্টাসরোনালদোলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT