চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের শেষে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলায় ব্যস্ত বাংলাদেশ। এমন সময়ই সূচি নিশ্চিত হল পূর্ণাঙ্গ আরেকটি সিরিজ খেলতে এ বছরই বাংলাদেশে আসবে ক্যারিবীয়রা। আগামী নভেম্বর-ডিসেম্বরে উইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ।

সিরিজের জন্য ১৫ নভেম্বর বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ, থাকবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। মাঝে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। ২০১২ সালের পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে হোল্ডার-গেইলদের দল।

এসেই চট্টগ্রামে যাবে ক্যারিবীয়রা। সেখানে এমএ আজিজ স্টেডিয়ামে ১৮-১৯ নভেম্বর দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হবে সফরকারীরা। বন্দরনগরীতেই হবে সিরিজের প্রথম টেস্ট, ২২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু। দ্বিতীয় টেস্টের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, শুরু ৩০ নভেম্বর।

পরে ৬ ডিসেম্বর ফতুল্লায় একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজ। ৯ ও ১১ ডিসেম্বর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। তৃতীয় ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ১৪ ডিসেম্বর।

বিপিএলের গত আসরে সফল শুরুর ভাগ, পরে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টুয়েন্টি সিরিজের একটি ম্যাচ হয়েছে সিলেটে। এবার ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরু হবে সবুজ ঘেরা নয়নাভিরাম স্টেডিয়ামটিতে। ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই হবে দিবা-রাত্রির।

টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিও সিলেটে হবে, ১৭ ডিসেম্বর। ঢাকায় ফিরে ২০ ও ২২ ডিসেম্বর শেষ দুটি টি-টুয়েন্টি শের-ই-বাংলা স্টেডিয়ামে।

Reneta

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

প্রথম টেস্ট: ২২-২৬ নভেম্বর (চট্টগ্রাম)
দ্বিতীয় টেস্ট: ৩০ নভেম্বর- ৪ ডিসেম্বর (মিরপুর)

প্রথম ওয়ানডে: ৯ ডিসেম্বর (মিরপুর)
দ্বিতীয় ওয়ানডে: ১১ ডিসেম্বর (মিরপুর)
তৃতীয় ওয়ানডে: ১৪ ডিসেম্বর (সিলেট)

প্রথম টি-টুয়েন্টি: ১৭ ডিসেম্বর (সিলেট)
দ্বিতীয় টি-টুয়েন্টি: ২০ ডিসেম্বর (মিরপুর)
তৃতীয় টি-টুয়েন্টি: ২২ ডিসেম্বর (মিরপুর)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT