চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের শুরুতেই আসছে আমদানি ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A
প্রসেনজিৎ, জয়া ও অতনু ঘোষ

প্রসেনজিৎ, জয়া ও অতনু ঘোষ

নতুন বছরের শুরুতেই আমদানি ছবি হিসেবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘রবিবার’। যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের নন্দিত তারকা জয়া আহসান, সঙ্গে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ। বাংলাদেশে ‘রবিবার’ মুক্তি দিচ্ছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট।

প্রতিষ্ঠানটির পক্ষে নির্মাতা অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন: বাংলাদেশে ‘রবিবার’ মুক্তির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। সেখানে আমলাতান্ত্রিক কিছু জটিলতা থাকে। সবকিছু কাটিয়ে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অনুমতি পেয়েছি। চলতি সপ্তাহে ‘রবিবার’ সেন্সরে জমা পড়তে পারে।

তিনি বলেন, ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘রবিবার’। পরের সপ্তাহেই অর্থাৎ ৩ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার কলকাতায় এবং পরের সপ্তাহেই এদেশে চলবে ‘রবিবার’।

জয়া আহসান ও প্রসেনজিতের ‘রবিবার’ ছবির বিনিময়ে অনন্য মামুন পরিচালিত তারিক আনাম খান ও স্পর্শিয়ার ‘আবার বসন্ত’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। যেটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল চলতি বছর রোজার ঈদে। এ তথ্য দিয়েছেন অনন্য মামুন।

নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’। যেখানে জয়া আহসান ও প্রসেনজিৎ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘রবিবার’। আবেগ ও থ্রিলারের মিশ্রণ থাকছে এ গল্পে। ‘রবিবার’-এ প্রসেনজিৎ অভিনয় করছেন অসীমাভর চরিত্রে, আর জয়াকে দেখা যাবে সায়নী চরিত্রে। মূলত এ দুজনকে নিয়ে ‘রবিবার’ ছবির গল্প।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে জয়া আহসান আছেন কলকাতায়। সেখানে তিনি ‘রবিবার’-এর মুক্তি উপলক্ষ্যে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ ছবি প্রসঙ্গে ঢাকাই ছবির এই ‘দেবী’ আগেই জানিয়েছেন, খুবই সমসাময়িক এবং আধুনিক গল্পের ছবি ‘রবিবার’।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনজয়া আহসানপ্রসেনজিতলিড বিনোদনসাফটা চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT