চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের ব্যবসাসফল ঢালিউড সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৬
বিনোদন
A A

২০১৬ সিনেমাপাড়া বেশ গরম ছিলো। ব্যবসাসফল ছবির পাশাপাশি ভিন্ন ধারা ছবি প্রদর্শন ছিলো এবছরের সেরা প্রাপ্তি। এখন দেখে নেয়া  যাক এবছরের আলোচিত ব্যবসাসফল ঢালিউড সিনেমা।

আয়নাবাজি:  এবছরের শেষের দিকে র্নিমাতা অমিতাভ রেজা দেখিয়েছেন ধামাকা। প্রথমবার বড় পর্দার জন্য নির্মাণ করলেন সিনেমা ‘আয়নাবাজি’। মুক্তির আগ থেকেই আয়ানাবাজির ভেলকি শুরু হয়। এরপর গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ছবিটি। চঞ্চল-নাবিলা ও পার্থ বড়ুয়া অভিনীত বাণিজ্যিক এ ছবিটি দারুণ ব্যবসা করেছে। দুই সপ্তাহে ছবিটি প্রায় ২ কোটি ১৩ লাখ টাকা আয় করে।

এবং ছবিটি দু’মাস ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শন হয়েছে। পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রদর্শন করা হয়েছে। সমালোচনা থাকলে বছর শেষে সবচেয়ে বেশি আলোচনায় ছিলো ‘আয়নাবাজি’।

Banglabid

শিকারী: এ বছরের ইদুল ফিতরে আলোড়ন সৃষ্টি করেন ঢালিউড কিং খান শাকিব খান। প্রথমবারের মতো  বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা ছবি ‘শিকারী’ মুক্তি পায় গত ৭ জুলাই। জাকির হোসেন রাজু ও জয়দেব মুখার্জির যৌথ প্রযোজনার ছবিতে শাকিব জুটিবদ্ধ হন কলকাতা টপ নায়িকা শ্রাবন্তীর সঙ্গে।

ভিন্ন লুকে শাকিবের ফিরে অাসা, শ্রাবন্তীর সঙ্গে দারুণ রসায়ন সবকিছু মিলে ছবিটি প্রায় ৮ কোটি টাকা আয় করে। কলকাতাসহ বেশ কয়েকটি দেশে প্রদর্শন করা হয় ‘শিকারী’।

বাদশা: শাকিব খানের সঙ্গে গত ৭ জুলাই যৌথ প্রযোজনার আরেকটি ছবি মুক্তি পায়। এ ছবিতে ঢালিউডে অভিষেক হয় কলকাতার সুপারহিট নায়ক জিতের। আর সেকারণে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ ছিলো ছবিটি নিয়ে। নুসরাত ফারিয়া সঙ্গে রসায়ন, গান, ধামাকা অ্যাকশন নিয়ে বাণিজ্যিক ধারার এ ছবিটি এ বছরের দারুণ ব্যবসা সফল ছবি।

Reneta

বাংলাদেশ ছাড়াও ‘বাদশা’ ছবিটি কালকাতা দারুণ ব্যবসা করেছে। দু’দেশ মিলিয়ে ছবিটি প্রায়  ৫.৪৫ কোটি টাকা অায়। তামিল ছবির আদলে ছবিটি নির্মাণ করেছেন আব্দুল আজিজ ও রাজেশ কুমার  যাদব।

অজ্ঞাতনামা: দেশের পাশাপাশি বাইরের বিভিন্ন দেশে এবছরে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘অজ্ঞাতনামা’। গত ১৯ আগস্ট দেশে মুক্তি পায় সিনেমাটি। তবে এর আগে  আন্তজার্তিক আসরে আজ্ঞাতনাম প্রদর্শিত হয় এবং পুরস্কৃত হয় ছবিটি। ‘অজ্ঞাতনামা’ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, নিপুণ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

রক্ত: নারীকেন্দ্রিক সিনেমা ‘রক্ত’  ঈদুল আজহার ধামাকা। পরিচালক, নায়িকা, ও নায়ক নিয়ে ছবিটি শুরু থেকে আলোচনায় ছিল। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটি মুক্তি পায় গত ১৩ সেপ্টেম্বর।

অ্যাকশন রূপে পরীমনির নতুন রূপ, নতুন নায়ক রোশনের অভিষেক সবকিছু মিলেয়ে ছবিটি ব্যবসাসফল।

শঙ্খচিল: কলকাতার নামী পরিচালক গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ গত ৮ এপ্রিল মুক্তি পায়। যৌথ প্রযোজনার এ ছবিটি দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সামীন্তের মানুষ নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করেছেন কলকাতার বুম্বা দা প্রসেনজিৎ ও বাংলাদেশের কুসুম সিকদার।

তবে  মুক্তির আগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শঙ্খচিল’ সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে।

বসগিরি: ‘বসগিরি’ সিনেমা এ বছরের চলচ্চিত্রে অভিষেক হয় নতুন নায়িকা বুবলি’র। সেকারণে নতুন নায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের জুটি বেশ আলোড়ন তুলেছিল।

শামীম আহমেদ পরিচালিত সিনেমাটি গত ১৩ সেপ্টেম্বর ইদুল আজহাকে কেন্দ্র করে মুক্তি পায়। ব্যবসাসফল ছবিটি প্রশংসার পাশাপাশি সমালোচনা কুড়িয়েছে।

ধুমকেতু: শাকিব খান-পরীমণি অভিনীত দ্বিতীয় জুটিবদ্ধ সিনেমা ‘ধুমকেতু’ এবছরের শেষে মুক্তি পায়। ছবিটি বাণিজ্যিক ধারার হলেও তেমনভাবে ব্যবসাসফল হয়নি।

ছবিতে কিছু দৃশ্য গোজামিল থাকায় দর্শকদের হলে টানতে ব্যর্থ হয়েছেন নির্মাতা শফিক হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউড সিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইএসের টার্গেট ক্রিসমাস: যুক্তরাষ্ট্রের গির্জাগুলোতে হামলার আশঙ্কা

পরবর্তী

জুভেন্টাসকে হারিয়ে এসি মিলানের ইটালিয়ান সুপার কাপ শিরোপা

পরবর্তী

জুভেন্টাসকে হারিয়ে এসি মিলানের ইটালিয়ান সুপার কাপ শিরোপা

চেলসি ছেড়ে চাইনিজ ক্লাবে অস্কার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT