উড্ডয়নের পর থেকে নিখোঁজ থাকা বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ-৭ বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। নিখোঁজ রয়েছেন বিমানের পাইলট তাহমিদ। সকাল ১১টা ১০ মিনিটের পর পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ৬ নটিক্যাল মাইল পশ্চিমে সাগরে এটি বিধ্বস্ত হয়।
এর আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জহুরুল হক ঘাঁটি থেকে সকাল ১০টা ২৭ মিনিটে একসাথে দু’টি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর মধ্যে একটি বিমান ফিরে এলেও অন্যটি ১১টা ১০ মিনিটির দিকে সাগরে বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সাগরে দেখতে পেয়ে বিমান বাহিনী, নৌ বাহিনী এবং কোস্ট গার্ড অ্যাম্বুলেন্স শিপ নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে।
উদ্ধারকারীরা বিধ্বস্ত বিমানের কিছু খণ্ডাংশ উদ্ধার করতে পারলেও নিখোঁজ পাইলট তাহমিদের কোনো খোঁজ পাওয়া যায়নি।






