চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গমাতা গোল্ড কাপে ফেভারিট বাংলাদেশের জয়ে শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
- লিড নিউজ, ফুটবল, স্পোর্টস
A A

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয়ে ফেভারিটের মতোই শুরু করেছে বাংলাদেশ। সোমবার আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। প্রথম দশ মিনিটেই একহালি গোলের সম্ভাবনা সৃষ্টি করে! যদিও অফসাইডে কাটা পড়ে গোলমুখ পর্যন্ত টেনে নেয়া যায়নি সুযোগগুলো।

গোলের খাতা খুলতে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। ১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। মাঝমাঠের খানিক সামনে থেকে বাড়িয়ে দেয়া বলে নিয়ন্ত্রণ নিয়ে দ্রুতগতিতে গোলমুখে ছোটেন ইসরাত জাহান স্বপ্না। শেষে অতিথি গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নিতে ভুল করেননি।

কেবল বাংলাদেশেরই নয়, এই গোলে বঙ্গমাতা গোল্ড কাপের ইতিহাসেরই প্রথম গোলদাতা বনে যান স্বপ্না।

ম্যাচের ১৭ মিনিটে আরেকটি সুযোগ পায় বাংলাদেশ। এ দফায় অবশ্য গোলরক্ষককে একা পেয়েও স্বপ্না লক্ষ্যে রাখতে পারেননি শট। গোলরক্ষক বরাবর শট নিয়ে বসেন।

বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে ৩০ মিনিটে। কর্নার থেকে আসা বলে দারুণভাবে ফ্লিক করে জাল খুঁজে নেন কৃষ্ণা সরকার।

Reneta

ম্যাচের ৩৩ মিনিটে স্বপ্নাকে নিজেদের বক্সে ফেলে দিয়েও বেঁচে যায় আমিরাত, রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। ৩৮ মিনিটে অতিথি ডিফেন্ডার কৃষ্ণাকে ছোট বক্সে পেছন থেকে ধাক্কা দিলে আবারও দৃষ্টি সরিয়ে রাখেন রেফারি!

দুই মিনিট পর কৃষ্ণার দর্শনীয় ক্রসে পা ছোঁয়ালেও লক্ষ্যে রাখতে পারেননি মোসুমি। পরে সময়টুকুও আক্রমণ জারি রাখে স্বাগতিকরা।

বাংলাদেশের ক্রমাগত আক্রমণের চাপে প্রথমার্ধে বলতে গেলে আমিরাতের অর্ধেই সিংহভাগ সময় খেলা হয়েছে। আরেকটু এগিয়ে বললে আমিরাতের গোলমুখের আশেপাশেই ছিল বলের ঘোরাফেরা!

মধ্যবিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। মারিয়া-সানজিদাদের খেলায় কিছুটা ক্লান্তির ছাপও চোখে পড়ে। তবুও ৭০ শতাংশের বেশি বলের দখল রেখে এগিয়ে যায় লাল-সবুজরা।

আমিরাতের একটির বিপরীতে ২০টিরও বেশি শট অতিথিদের গোলমুখে নেয় স্বাগতিকরা। সহজ কিছু সুযোগ নষ্ট করে শুধু ব্যবধানই আর বাড়াতে পারেনি গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

ছয় দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে টুর্নামেন্ট। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। আরব আমিরাত ছাড়াও স্বাগতিকদের সঙ্গী কিরগিজস্থান। ‘এ’ গ্রুপে একে অপরের বিপক্ষে খেলবে তাজিকিস্তান, লাওস ও মঙ্গোলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গমাতা গোল্ড কাপ-২০১৯বাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দৃষ্টিহীন শরীফের অদম্য লড়াই: শ্রুতিলেখকের সহায়তায় এসএসসির পরীক্ষায় অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ ।

প্রধানমন্ত্রীর সাথে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ

এপ্রিল ২১, ২০২৬

এবার দেশীয় দর্শকের সামনে রাফির ‘ওয়ারী বটেশ্বর’

এপ্রিল ২১, ২০২৬

মেক্সিমাম দর্শকই খুব মনযোগ দিয়ে ‘অতল’ দেখেছেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT