চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণ প্রস্তুতির কথা জানালেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ০৬, জুন ২০১৮
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মেয়াদ শেষ হবার আগেই বাংলাদেশ মহাকাশে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণে সক্ষম হবে এবং এ ব্যাপারে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ বছর ১১ মে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলীয় এমপি ফজিলাতুন্নেসা বাপ্পীর এক প্রশ্নের উত্তরে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কার্যকর থাকার মেয়াদ ১৫ বছর তাই এই প্রক্রিয়াকে কার্যকর রাখতে আমরা সেই মেয়াদ শেষ হবার আগেই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে চাই। এই স্যাটেলাইট উৎক্ষেপণ অনেক সময় সাপেক্ষ তাই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরির কাজ শুরু করতে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মহাকাশ গবেষণা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার প্রচেষ্টাও অব্যাহত রাখবে।

মহাকাশ প্রযুক্তি নিয়ে গবেষণার প্রতি গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের ক্ষেত্রে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষির ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম।

জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের কক্ষপথে অবস্থান ১১৯ দশমিক ১ ডিগ্রী পূর্বে এবং এই অবস্থান থেকে সমগ্র দেশের ফুটেজ প্রাপ্তিতে কোন সমস্যা হবে না।

Reneta

তিনি বলেন, এ বিষয়ে কোন সংশয়ের অবকাশ নেই।  পুরো দেশই এটির কভারেজের আওতায় আসবে। এমনকি যেসব প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব হয়নি সে সব এলাকাও এর আওতায় আসবে।

তিনি বলেন, রাশিয়া স্পুটনিক নামের কোম্পানির কাছ থেকে এই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের জন্য মহাকাশের কক্ষপথটি ভাড়া করা হয়েছে।  সকল সার্কভুক্ত দেশ এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকস্তান ও এই স্যাটেলাইট ব্যবহার করতে সক্ষম হবে যেহেতু স্যাটেলাইটের অবস্থান এই দেশগুলোর অবস্থানকেও কভার করবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ইতোমধ্যে কক্ষপথে স্থাপিত হয়েছে এবং এটি কিছু কিছু সিগন্যাল প্রেরণও শুরু করেছে।  তবে, স্যাটেলাইটের মাধ্যমে পূর্ণাঙ্গ ফুটেজ প্রাপ্তির জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবঙ্গবন্ধু-১ স্যাটেলাইট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT