চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু হত্যা: প্রথম প্রতিবাদ ‘মৃতের আত্মহত্যা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরবর্তী সময়ে সামরিক জান্তার নিপীড়ন ও সাহিত্যে বঙ্গবন্ধু হত্যা নিয়ে প্রথম প্রতিবাদ বিশিষ্ট শিক্ষাবিদ আবুল ফজলের ছোটগল্প ‘মৃতের আত্মহত্যা’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্টাট্যাস দিয়েছেন লেখক-গবেষক মনোয়ার মুনা।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,

‘মৃতের আত্মহত্যা’ প্রথম প্রতিবাদ ?

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বছরখানেক পর। দেশে তখন মিলিটারী জান্তার ভয়াবহ নিপীড়নমূলক অপশাসন জারি আছে। দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত কারফিউ দেয়া হচ্ছে। প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ। জনমনে আতংক। বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার ঘটনা মানুষকে বিমূঢ় ও স্তম্ভিত করে দিয়েছে। এক কথায় সামরিক কর্তাদের বুট এবং ব্যাটনের নিচে তখন সংবিধান , সকল মানবিক বোধ, মুক্তিযুদ্ধ সব। আজকের নবীন প্রজন্ম ভাবতে পারবেনা কতটা অন্ধকার নেমে এসেছিল সেদিন।

বঙ্গবন্ধু তখন নিষিদ্ধ নাম। সেনসরশিপে কন্ঠরুদ্ধ পত্রিকাগুলো লিখতে পারেনা কিছুই । ১৫ অগাস্ট সকালে জনগণের মধ্যে আতংকের সেই যে সূচনা হয়েছে , তা আরো ব্যাপ্ত ও গভীর হয়ে পড়েছে তখন।আরো পরে রাজনৈতিক কর্মকান্ড ক্রমশ ফিরিয়ে আনার লক্ষ্যে ‘ ঘরোয়া রাজনীতি ‘ ( parlour politics ) নামক এক উদ্ভট ব্যবস্থা চালু করা হয় বটে ততদিনে দেশের সমগ্র রাজনীতি হয়ে পড়ে অনেকটা underground politics এর মত।

নিষিদ্ধ জেনেও গোয়েন্দা পুলিশের চোখ এড়িয়ে লিফলেট প্রচার , গোপন বৈঠক , সন্তর্পনে চোখ-কান খোলা রেখে মিলিত হওয়া, কানাঘুষো এই ছিল রাজনীতি । আমরা এসবই করতাম তখন। এই অবরুদ্ধ সময়টায় তোলপাড় করা একটা ঘটনা ঘটে। মফ:স্বল মহকুমা শহরে তরুন রাজনৈতিক সংগঠক হিসেবে কাজ করি আমরা। ঢাকার সাথে ক্ষীণ যোগাযোগ। সে সময় একদিন হঠাৎ আমাদের কাছে খবর আসে ঢাকার এক মাসিক পত্রিকা ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের উপর একটা ছোটগল্প ছেপেছে। গল্পটির নাম ‘ মৃতের আত্মহত্যা ‘। লেখক বিশিষ্ট শিক্ষাবিদ আবুল ফজল। তারপর যা হবার। সামরিক গোয়েন্দাদের নজরে পড়ে। নিষিদ্ধ করা হয় ঐ সংখ্যা। বাজেয়াপ্ত হয় সকল কপি।

Reneta

আজ আর কেউ কেউ কল্পনাও করতে পারবেন না ঐ সময় এরকম একটা গল্প ছাপানো কতটা ঝুঁকিপূর্ণ ও দু:সাহসিক। নিষিদ্ধ হলে কী হবে , আমরা এই এতদূরে বসেও বিকল্প পন্থায় মুদ্রিত এই ছোটগল্পটি লিফলেটের মত গোপনে, চুপি চুপি বিলি করেছিলাম রাজনৈতিক সতীর্থদের মাঝে। ছোটগল্প তো নয় , এটা যেন রাজনৈতিক সংস্কৃতির হাতিয়ার তখন।

কী ছিল সেই গল্পে ? আজ আর তা মনে নেই পুরোটা, অনেক আগে পড়েছি। তবে এটুকু মনে আছে , নির্মম হত্যকান্ডে জড়িত এক সামরিক কর্মকর্তা গভীর অনুশোচনা ও অপরাধবোধে ভুগে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয়। না , সত্য ঘটনা ছিলনা এটা। এটা গল্পই কিন্তু তৎকালীন সামরিক জান্তা এর গূঢ় ইংগিত ধরতে ভুল করেনি।

বঙ্গবন্ধুর মৃত্যুর ছায়াপাত ঘটেছে সাহিত্যে বহুভাবে কিন্তু কোথাও এই গল্পটির উল্লেখ দেখিনি। সাহিত্যে প্রথম প্রতিবাদ তো এই ‘ মৃতের আত্মহত্যা ‘। নাকি অন্য কোথাও অন্য কিছু লেখা হয়েছিল ?’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোস্তাফিজের পুনর্বাসন শুরু

পরবর্তী

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

পরবর্তী

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

গাজীপুরের কাপাসিয়ার টোক আরেক কলসিন্দুর

সর্বশেষ

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT