চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সর্বজনীন: সৈয়দ আশরাফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “বঙ্গবন্ধু সরকার কিংবা দলের একার সম্পত্তি নয়, তিনি সর্বজনীন। দেশের ১৪ কোটি মানুষের মণিকোঠায় তার স্থান।”

সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয়
শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এমন মন্তব্য করেন তিনি।

সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধুর মতো একজন নেতা আগামীতে আর এদেশে জন্ম নেবে না। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তার নাম মুছে ফেলার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু, বঙ্গবন্ধু ধীরে ধীরে আরো জনপ্রিয় হয়ে উঠেছেন।’

সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বজনীনভাবে শ্রদ্ধা জানাতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘জাতির জনক স্বাধীন বাংলার স্থপতি। কিছু কুলাঙ্গার ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে। এ দেশে যতোবার বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, ততোবারই বাঙালির হৃদয়ে দৃঢ়ভাবে স্থান করে নিয়েছেন তিনি।’

এ সময় দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টায় রয়েছে সরকার। দ্রুতই তা কার্যকর হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT