চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সম্প্রীতির বাংলাদেশ গড়তে চেয়েছিলেন: রাবি উপাচার্য

সুব্রত গাইন সুব্রত গাইন
৬:০৩ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
শিক্ষা
A A

রাজশাহী বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেছেন: বঙ্গবন্ধু দেশকে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়তে চেয়েছিলেন। কিন্তু দেশের কিছু কুলাঙ্গার বঙ্গবন্ধুকে পরিকল্পিতভাবে হত্যা করে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি। তবে দেশে এখনও সম্প্রীতি আছে। এটা না থাকলে দেশে ধর্ম রাজনীতি, জঙ্গিবাদ, দুর্নীতি বিরাজমান থাকবে। তাই সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘সম্প্রীতি বাংলাদেশ’ এ সভার আয়োজন করে।

উপাচার্য আরও বলেন: বঙ্গবন্ধু একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। এ কারণেই তার ডাকে ধর্ম-বর্ণ-নির্বিশেষে দেশের সকল পর্যায়ের জনগণ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছেন। বঙ্গবন্ধু জাতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তাই তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়।

আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহজাবিন কথার সঞ্চালনায় সভার প্রধান অতিথি ‘সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন: বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে তাদের নিয়েই আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবো। এছাড়াও যারা মাটির কাছাকাছি রয়েছে তাদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করলে এ দেশে সম্প্রীতি ফিরে আসবেই।

তিনি আরও বলেন: সবাই সবার ধর্মানুযায়ী চলবে কিন্তু দেশ গড়তে ও দেশে সম্প্রীতি ফিরিয়ে আনতে এবং দেশে জঙ্গিবাদ, দুর্নীতি, খুন, রাহাজানি ও ধর্ষণ রোধে দেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। তাহলেই সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

এসময় আরও বক্তব্য রাখেন সাবেক সংস্কৃতি ও তথ্য সচিব নাসির উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বে প্রবাসীর সংখ্যায় ষষ্ঠ বাংলাদেশ, শীর্ষে ভারত

পরবর্তী

স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

পরবর্তী

স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

শিশুকে গণধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT