চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

চিকিৎসার জন্য কারাগার থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে আসা হয়েছে।

শনিবার বিকাল ৩টা ৪০মিনিটে তাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় হাসপাতালের প্রধান ফটক থেকে তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয় কেবিনে।

কারাবরণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হলো।

খালেদা জিয়াকে চিকিৎসা দেবেন অধ্যাপক ডা. এম এ জলিল (মেডিসিন), অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক (নিউমটোলিজ), অধ্যাপক সজল ব্যানার্জি (কার্ডিয়লজি), ডা. নকল দত্ত (অর্থোপেডিক্স), সহকারী অধ্যাপক ডা. বদরুন্নেসা।

মেডিকেল বোর্ডের প্রধান ডা. এম জলিল বলেন: এর আগে আমি তাকে দেখেছি, এবারও দেখছি। দেখি কি অবস্থা। তার তো কিছু সমস্যা রয়েছে।

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার সময় পুরনো কারাগার থেকে শুরু করে বকশিবাজার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহবাগ এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

Reneta

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) কৃষ্ণপদ রায় বলেন: ‘খালেদা জিয়াকে হাসপাতালে আনার বিষয়ে কারা কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা চেয়েছিল। আমরা তাদের সহযোগিতা করেছি। তারা আমাদের যেভাবে বলেছেন, আমরা সেভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।’

গত বৃহস্পতিবার খালেদা জিয়াকে দ্রুত বিএসএমএমইউতে ভর্তি করে চিকিৎসার নির্দেশ দেন হাইকোর্ট। সেদিন রাতেই এ সংক্রান্ত আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়।

আদালতের নির্দেশনায় বলা হয়, খালেদার চিকিৎসায় গত সেপ্টেম্বরে সরকার যে মেডিকেল গঠন করে দিয়েছিল, তার তিন সদস্যকে বাদ দিয়ে নতুন তিনজনকে সেখানে যুক্ত করতে হবে। এবং তাদের কেউই কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের স্বাচিপ ও ড্যাবের বর্তমান বা অতীত সদস্য সমর্থক হতে পারবেন না।

ওই তিনজন ছাড়া অন্য দুই জনের নামও উল্লেখ করে দেন আদালত। তারা হচ্ছেন, বিএসএমএমইউ-এর ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী এবং ফিজিকাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

খালেদা জিয়া তার পছন্দমতো ফিজিওথেরাপিস্ট, গাইনোকলজিস্ট ও টেকনিশিয়ান নিতে পারবেন বলেও জানান আদালত। আর পাঁচ সদস্যের গঠিত বোর্ডের অনুমতি সাপেক্ষে বাইরে থেকে পছন্দমত বিশেষজ্ঞ চিকিৎসক আনতে পারবেন।

খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টে একটি রিট করা হয়।

গত ফেব্রুয়ারি মাস থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নাজিম উদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কারাগারখালেদা জিয়াবিএনপিবিএসএমএমইউলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ৩, ট্রাকে আগুন

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শেষের পথে, মন্তব্য পুতিনের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগইয়ার

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT