চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধু মৃত্যুহীন মানুষ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২০
অন্যান্য
A A

‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি: শেখ মুজিবুর রহমান’-এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির আয়োজনে প্রথমবারের মতো ওয়েবিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক সম্মেলন-আইবিসিএমআর-২০২০ শেষ হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৫ দিনব্যাপী সম্মেলনের উদ্যোক্তা ছিলো মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন মুক্ত আসর।

বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, এমন আয়োজনের মাধ্যেমবঙ্গবন্ধুকে আরও আর্ন্তজাতিক বিশ্বে পৌঁছে দেওয়া হলো। বঙ্গবন্ধু আমাদের জন্য একটিজাতি সত্তা তৈরি করেছেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্থপতি হয়ে তিনি আমাদের বাঙালি সত্তাকে গৌরবের জায়গায় পৌঁছে দিয়েছেন। আমরা সেই জায়গাটা ধারণ করছি।

‘‘বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ দিয়ে মাতৃভাষাকে সমৃদ্ধ করেছেন। তিনি একজন অবিনাশি মানুষ, মৃত্যুহীন একজন ব্যক্তিত্ব।যার সত্তাকে আমরা সম্মান জানিয়ে আমাদের জাতিসত্তাকে ধরে রাখব।’’

ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতিমন্ডীর সদস্য একেএম শাহনাওয়াজ বলেন, এই সম্মেলনের বিভিন্নপ্রবন্ধের মাধ্যেম ওঠে এসেছে বঙ্গবন্ধু জীবনকর্মের নানা দিক। নানান দেশের মানুষ,নানান ভাষায় বঙ্গবন্ধুকে তুলে ধরার ছিল একটি ভিন্নধর্মী প্রচেষ্টা।

যুক্তরাজ্যের লেখক ও গবেষক প্রিয়জিৎ দেবসরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু মহান নেতা নয়, তিনি সারাবিশ্বের একজন আর্দশ ও অনুপ্রেরণাদায়ক।

Reneta

১৫ দিনের এই সম্মেলনে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, পেরু, কানাডা,যুক্তরাজ্য, ‍যুক্তরাষ্ট্রের থেকে ২১জন খ্যাতিমান শিক্ষক, গবেষক, লেখক, নির্মাতা,চিত্রশিল্পী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী অংশ নিয়েছেন।আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরের গুরুত্বপূর্ণ ২১টি বিষয়ের উপরে প্রবন্ধ উপস্থাপন  করা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্ত আসরের প্রধান উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান বীর প্রতীক, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতি সেলিনা হোসেন, সভাপতিমন্ডলীর সদস্য ইতিহাসবিদ অধ্যাপক একেএম শাহনাওয়াজ, অধ্যাপক এমরান জাহান, ড. আবেদাসুলতানা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রশিক্ষক কাজী সামিও শীশ,পাকিস্তানের মানবাধিকার কর্মী আরিফ আজকিয়া, বেলুস্তানের জাতীয় নেতা নবাব মেহেরান মারি, কানাডার লেখক ও গবেষক তাহের আসলামগোরা, পেরুর কবি, লেখক ও নির্মাতা ওয়াল্টার ভিয়ানোয়েভা আছায়া, নেপালের শিল্পী মুকেশ শ্রেষ্ঠা, যুক্তরাজ্যের লেখক ও গবেষক প্রিয়জিৎ দেবসরকার ও অনুবাদক এএইচ এস মোহাম্মাদ।

মূল প্রবন্ধ পাঠ করেনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মেলনটি বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড ফেসবুক পেজ, ইউটিউব ও সম্মেলনের ওয়েবসাইট থেকে। (http://icbsmr.com) সম্প্রচারিত হয়।

সম্মেলনে সহযোগিতায় ছিলো স্বপ্ন ’৭১ প্রকাশন, লন্ডন১৯৭১,  সিনু, ব্ল কিউব ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT