চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ বহু আগেই সোনার বাংলা হতো”

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৭
প্রবাস সংবাদ
A A
বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ও দলের বিভিন্ন সহযোগী সংগঠন মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ বহু আগেই সোনার বাংলায় পরিণত হতো।
এ সময় তারা আরো বলেন, বঙ্গবন্ধু থাকলে আজ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উন্নয়নের অগ্রভাগে থাকত। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তার নিজস্ব অবস্থান থেকে অর্জন করত সাফল্য, যার স্বপ্ননায়ক থাকতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের নিরালা রেস্টুরেন্টে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন অাওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম নবী বাকী।
অনুষ্ঠানের শুরুতেই জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে তিনি তার স্বপ্নের সোনার বাংলাকে কোথায় নিয়ে যেতেন, তা নিয়ে অর্থনীতিবিদরা গবেষণা করছেন। বঙ্গবন্ধু সারা জীবন দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি সব সময়ই চেয়েছিলেন এদেশের খেটে খাওয়া ও মেহনতি মানুষ যেন সুখে থাকে। তাদের জীবন যেন হাসিখুশিতে ভরপুর থাকে। পেটে অন্ন থাকে। হাতে পয়সা থাকে।
“বঙ্গবন্ধু মনেপ্রাণে চাইতেন বাংলাদেশ তার নিজস্ব অর্থ ও সম্পদ দিয়ে পৃথিবীর বুকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করুক। উন্নয়নের সফল অগ্রযাত্রা থাকুক। কিন্তু তিনি তার জীবদ্দশায় করে যেতে পারেননি। ঘাতকরা তাকে করতে দেয়নি,” বলেন তারা,
“আজ তাই তার মেয়ের হাত ধরেই স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠছে।”
সভায় বক্তারা আগামী নির্বাচনকে সামনের রেখে দলীয় ঐক্য তৈরি এবং দলের ভিতরে অনুপ্রবেশকারী বিশৃঙ্খলাকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।
ট্যাগ: স্বদেশ প্রত্যাবর্তন দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাজমুন নাহারের ছাদকৃষি

পরবর্তী

আফগানিস্তানে বোমা হামলায় নিহত আমিরাতের ৫ কূটনীতিক

পরবর্তী

আফগানিস্তানে বোমা হামলায় নিহত আমিরাতের ৫ কূটনীতিক

বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ক্লাস নিলেন জাফর ইকবাল

সর্বশেষ

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT