চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রত্যাহারে ইউজিসির সুপারিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ন ২৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ  ‍মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির স্বেচ্ছাচারিতার প্রমাণ পেয়েছে ইউজিসি’র তদন্ত কমিটি। উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহারের জন্য সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসি তদন্ত কমিটির এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার দুপুরে ইউজিসির পাঁচ সদস্যের কমিটির প্রতিবেদন সংস্থার চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। পরে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

প্রতিবেদনে অনিয়ম-দুর্নীতির ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়েছে।

গত ১১ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন। সেই পরিপ্রেক্ষিতেই ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে ওই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক তথ্যাদি জানাতে অনুরোধ করে।

পরের দিন ২৪ সেপ্টেম্বর ইউজিসির সদস্য মুহাম্মদ আলমগীরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

Reneta

২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা খুঁজতে গোপালগঞ্জে পৌঁছায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ওই তদন্ত টিম। সেখানে দুই দিন সরেজমিনে কাজ করেন কমিটির সদস্যরা।

ওই কমিটির অন্য সদস্যরা হলেন; ইউজিসির সদস্য দিল আফরোজা বেগম, ইউজিসির সদস্য সাজ্জাদ হুসেন, ইউজিসির পরিচালক কামাল হোসেন ও মৌলি আজাদ (সদস্যসচিব)।

ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় নানা অভিযোগ এনে গত ১১ সেপ্টেম্বর ফাতেমা তুজ জিনিয়া নামে এক ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করার পর সমালোচনার মুখে পড়েন উপাচার্য।

এ নিয়ে তীব্র সমালোচনার মুখে ১৮ সেপ্টেম্বর রাত ৭টার পর ফাতেমা তুজ জিনিয়ার বহিষ্কারাদেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাহার করে নেয়।

কিন্তু শিক্ষার্থীরা তাদের ১৪ দফা দাবিতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে ১৩ দিন ধরে আন্দোলন করে যাচ্ছে।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT