চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ফেইক আইডি বিষয়ে সতর্কতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের ফেইক আইডি থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন কোন ফেইক আইডির সন্ধান পেলে তা সনাক্ত করতে সহায়তা চাওয়া হয়েছে।

ফেসবুক এবং টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন ওয়াজেদ-এর কোন অফিসিয়াল বা ব্যক্তিগত আইডি নেই। তাদের নামে যেসব আইডি বা পেজ আছে সেগুলো ভুয়া। এই ধরনের অননুমোদিত বা ভুয়া আইডি বা পেইজ থেকে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ-এর একটি ভেরিফাইড ফেসবুক পেজ, (www.facebook .com/sajeeb.a.wayed) ও একটি ভেরিফাইড টুইটার আইডি (www.twitter.com/sajeebwayed ) এবং বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক-এর একটি ফেসবুক আইডি (www.facebook.com/radwan.siddiq) চালু আছে, যা তারা নিজেরাই পরিচালনা করে থাকেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকের কাছে মিথ্যা তথ্য দিয়ে ইতোমধ্যেই সায়মা হোসেন ওয়াজেদের নামে একটি আইডি ভেরিফাই করার চেষ্টা করা হয়েছে, যা এখন ব্লক করে রেখেছে ফেসবুক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য যদি কোন আইডি বা পেজ খুলেন তাহলে তা গণমাধ্যমে প্রকাশ করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকবঙ্গবন্ধুসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের ডেপুটি চিফ অফ মিশন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স দেখিনি: লেভান্ডোভস্কি

জুলাই ২৩, ২০২৬

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT