রাজধানীতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি।
মঙ্গলবার সেখানে বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।
এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর ও সাবেক শিক্ষা সচিব এন আই খানসহ বন ও পরিবেশ উপ কমিটির সদস্যরা।
এ সময় বঙ্গবন্ধুর বাসভবন (সাবেক) ৩২ নম্বরের বাড়ির ভিতরে পারুল ও নাগলিঙ্গম চারা রোপন করা হয়। এছাড়াও লেকের পাড়ে হিজল গাছের চারা রোপন করা হয়।
আর পুরো ৩২ নম্বর চত্বরে ছাতিম, নাগেশ্বর, সোনালু, আগর, মহুয়া, পলাশ, নীল কৃষ্ণচূড়া, অশোক, হৈমন্তীর চারারোপন করা হয়।








