চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধু ছিলেন বহুমুখী প্রজ্ঞার অধিকারী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দূরদর্শিতার আধার বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

শুক্রবার ৩ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান ২০২১- এ মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ‘জাতির পিতার রাজনৈতিক প্রজ্ঞা ও কর্মজীবন’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন তিনি।

তিনি বলেন, ‘আগামীর পৃথিবী যতবেশি আধুনিক হবে ততবেশি প্রাসঙ্গিক হবেন বঙ্গবন্ধু। এই পৃথিবী যতবেশি প্রযুক্তিতে সমৃদ্ধ হবে এবং উৎকর্ষতা লাভ করবে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ততবেশি আবশ্যক হয়ে উঠবে। পুঁজিবাদের যে ধারা এখন চলছে, তার বাইরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু যে সংবিধান প্রণয়ন করেছেন বাঙালির জন্য- বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা- সেটিই হবে বিশ্বের প্রধান আধার এবং প্রধান জায়গা।’

ড. মশিউর রহমান বলেন, ‘একজন বঙ্গবন্ধু যিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন। তার কর্মময় প্রজ্ঞা- একটি ছাত্র সংগঠন সৃষ্টি, রাজনৈতিক দল সৃষ্টি, জাতিরাষ্ট্র সৃষ্টি, দ্বিতীয় বিপ্লব সৃষ্টি, একটি সংবিধান সৃষ্টি- এই সব অনন্য সৃষ্টির স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কর্মময় জীবনের প্রজ্ঞা ৭ মার্চের ভাষণে ইউ ডি আই- এ না গিয়ে তিনি বায়াফ্রার মতো অবস্থা যাতে না হয়, সেটি নিশ্চিত করার জন্য ৭ই মার্চে ঠিক যে কথাটি বলা দরকার ছিল, সেটি বলে সাড়ে সাত কোটি বাঙালিকে ঐক্যের জায়গায় এনেছিলেন। সে কারণেই তার প্রজ্ঞার পরিচয় ২৬ মার্চে স্বাধীনতার ঘোষণা।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংসদ সদস্য আয়েন উদ্দিন।

Reneta

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন করেন প্রফেসর মলয় ভৌমিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও বাজিমাত করলেন তাসকিন রহমান!

পরবর্তী

জাতীয় বস্ত্র দিবস শনিবার

পরবর্তী

জাতীয় বস্ত্র দিবস শনিবার

নারায়ণগঞ্জ সিটিতে নৌকার প্রার্থী আইভী, টাঙ্গাইলে শুভ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT