বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আজ বৃহস্পতিবার দুটি ম্যাচ। অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে।
বিকেল তিনটায় প্রথম ম্যাচে খেলবে কম্বোডিয়া এবং বাহরাইন। প্রথম ম্যাচে কম্বোডিয়া ৩-২ গোলে হেরেছে মালদ্বীপের কাছে।
আর বাহরাইন ১-১ গোলে ড্র করে বাংলাদেশ অলিম্পিক দলের সঙ্গে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ অলিম্পিক দল এবং মালদ্বীপ।
মালদ্বীপ জয় দিয়ে শুরু করলেও পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ অলিম্পিক দল।






