বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আজ শুক্রবার দুটি ম্যাচ। অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে।
বিকেল তিনটায় প্রথম ম্যাচে খেলবে মালয়েশিয়ার ফেলডা ইউনাইটেড এবং শ্রীলঙ্কা। নেপাল ও বাংলাদেশের সঙ্গে ড্র করে দুই পয়েন্ট পেয়েছে মালয়েশিয়ান ক্লাবটি।
দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে লঙ্কানদের।
সন্ধ্যা সাড়ে ছয়টায় অপর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেপাল। এই দুই দলই একটিতে জয়ী ও একটিতে হেরে ৪ পয়েন্ট করে অর্জন করেছে।






