চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক ও অভিন্ন: শিল্পমন্ত্রী

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৭:১৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
শিক্ষা
A A

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধু বাঙালির মুক্তি ও অধিকার নিয়ে যে চিন্তাভাবনা করতেন, তা তিনি জনসাধারণকে বোঝাতে পেরেছিলেন। বাঙালি জাতীয়তাবাদকে কেন্দ্র করে বঙ্গবন্ধু রাজনীতির নীতি নির্ধারণ করতেন বলে তিনি বাঙালির অবিসংবাদিত নেতা।’

বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধুকে স্মরণ করতে গিয়ে সভায় মন্ত্রী আরও বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকেন্দ্রিক হত্যাকাণ্ড নয়, খুনীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চেয়েছিল। মুক্তিযুদ্ধের সেই পরাজিত শক্তি এখনও তৎপর রয়েছে। সেই পরাজিত শক্তিকে আমাদেরই রুখতে হবে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের সদস্য সিমিন হোসেন রিমি বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য ইতিহাস। বঙ্গবন্ধুর চিন্তায় বাংলাদেশের সঙ্কট উত্তরণের ভাবনা গুরুত্ব পেতো। তাই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন।’

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু তার নেতৃত্বের গুণে সময়কে অতিক্রম করেতে পেরেছিলেন।

Reneta

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমেদ, অফিসার সমিতির সভাপতি মাসুদুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সম্পাদক এসএম আবু সুফিয়ান চঞ্জল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোক দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT