চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যার হাত ধরেই দেশের উন্নয়ন ও অর্জন: তথ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দুইকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার হাত ধরেই এদেশের সকল উন্নয়ন ও অর্জন সাধিত হয়েছে। পক্ষান্তরে, আরেকটি ঘৃণিত পরিবার- মেজর জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়ার হাত ধরে এদেশের যত বদনাম ও অপরাজনীতির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বাংলাদেশ আওয়ামী লীগ, কানাডা, ক্যুইবেক শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমান হত্যার প্রধান কুশীলব বেগম জিয়া। জিয়া হত্যায় খালেদা জিয়া জড়িত এর প্রমাণ হলো বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে একটি বারের জন্যও জিয়া হত্যার ব্যাপারে কোন শব্দ করেননি বা বিচার দাবি করেন নাই। শুধু বেগম জিয়াই না তার পুত্র তারেক জিয়াও কোনদিন বাবার হত্যার বিচার চান নাই।

মুরাদ হাসান বলেন, উন্নয়নের ইতিহাস জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, উন্নয়নের ইতিহাস জানতে হলে ১৯৭৫ সালের জিডিপি’র প্রবৃদ্ধির ইতিহাস জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে জিডিপি’র প্রবৃদ্ধির হার ছিল ৯.৪ শতাংশ। যা এখন পর্যন্ত স্বাধীনতার ৫০বছর পূর্তিতেও আমরা অর্জন করতে পারি নাই।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা যাবে না, বলতে হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। জাতির পিতার সমগ্র জীবনের লড়াই, সংগ্রাম, ত্যাগ- তিতিক্ষার ইতিহাস আমাদের সকলের জানতে হবে। জাতির পিতার ইতিহাস জানতে হলে ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘আমার দেখা নয়াচীন’, ‘কারাগারের রোজনামচা’ এই তিনটি বই পড়তে হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত নেতা-কর্মী ও প্রবাসী বাঙালিদের মাঝে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ‘অসমাপ্ত আত্নজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ এই তিনটি বই বিতরণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্য প্রতিমন্ত্রীবঙ্গবন্ধুবঙ্গবন্ধুকন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা চার বিশ্বকাপে অনুমান সঠিক ছিল, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT