চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর স‌ঙ্গে মু‌ক্তিযুদ্ধ ও ভাষা আ‌ন্দোলন এক সূ‌ত্রে গাঁথা: আই‌জি‌পি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

বঙ্গবন্ধুর স‌ঙ্গে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন এক সূ‌ত্রে গাথা ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শনিবার রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৮’ উপলক্ষে বই পড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে বই পড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঢাকা শহরের দশটি স্কুলের ১২০ জন প্রতিযোগি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আইজি‌পি ব‌লেন, বঙ্গবন্ধুর পু‌রো জীবন বাংলা‌দেশ ও বাঙালির জন্য সংগ্রাম ক‌রে গে‌ছেন। বাঙালির জা‌তির মু‌ক্তির জন্য প্র‌তি‌টি ক্ষণ ব্যয় ক‌রেছেন। আইজিপি হওয়ার আগে আমি স্পেশাল ব্রাঞ্চে দায়িত্বে ছিলাম। সেখানে থাকার সুবাদে আমি বঙ্গবন্ধু সম্পর্কে অনেক ক্লা‌সিফাইড তথ্য জান‌তে সক্ষম হই।

জাবেদ পাটোয়ারী বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক অথবা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনীর চেয়ে অনেক তথ্যবহুল জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি সোনার বাংলা গড়ার জন্য যে স্বপ্ন দেখেছিলেন, সেই ক্ষুধা-দারিদ্র মুক্ত দেশ আমরা আজ দেখ‌তে পাচ্ছি। বঙ্গবন্ধু অনেক দূরদর্শী চিন্তায় পারদর্শী ছিলেন। এমন দূরদর্শী চিন্তার অধিকারী তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইজিপি ব‌লেন, ১৯৭১ সালের মত ২০১৩, ১৪ ও ১৫ সালেও স্বাধীনতা বিরোধী চক্ররা নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু পুলিশ তা প্রতিরোধে পিছ পা হয়নি। জঙ্গি উত্থানের চেষ্টা করা হয়েছে, সে ষড়যন্ত্র থেকেও দেশকে পুলিশ মুক্ত করেছে। এখন বাংলাদেশে সর্বত্রই মাদকের থাবা বিরাজ করছে। মাদকের এই থাবা থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা রাখতে মাদকের বিরুদ্ধে পুলিশ দৃঢ় প্রত্যয়ই।

Reneta

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বঙ্গবন্ধু বাঙালীদের স্বার্থ রক্ষার জন্য আপোষহীন ছিলেন। বঙ্গবন্ধু এত বিশাল যে, স্বল্প সময়ে তার কথা বলে শেষ করা যাবে না। তিনি শুধু পতাকা ও রাষ্ট্রই দেয়নি, বাঙালী জাতিকে আত্মসম্মানের সঙ্গে বাঁচতে শিখিয়েছে। তিনি না হলে এই বাংলাদেশ আমরা পেতাম না। আগামীতে পুলিশের সকল স্থাপনাগুলো শহীদ পুলিশ সদস্যদের নামে করা হবে ব‌লেও মন্তব্য ক‌রেন তি‌নি।

জঙ্গিবাদ সম্পর্কে তিনি বলেন, কোথায় জঙ্গিবাদের শেকড়? আমরা সেটি তদন্ত করে দেখেছি। যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তারাই আজকে দেশে জঙ্গিবাদের শেকড়।

পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ, সাবেক সচিব বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপি
শেয়ারTweetPin1

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT