চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল তার বাংলাদেশ হবে ক্ষুধা-দারিদ্র্যতামুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। স্বাধীনতার পর পরই তিনি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করেন।

আজ ৩০ সেপ্টেম্বর ২০২১, সন্ধ্যা- ৭টা ৪৩৩ বার্চ মাউন্ট রোড টরেন্টো দুর্গাবাড়ীর যুগপূর্তি উৎসব উপলক্ষে ” প্রবাসে শারদীয় দুর্গোৎসব” শিরোনামে এক মত বিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এ কথা বলেন।

বঙ্গবন্ধু্’র ভাষণের উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কিন্তু রাব্বুল মুসলিমিন নন। সমস্ত মানুষের খোদা তিনি, কোন বিশেষ সম্প্রদায়ের মানুষকে খোদা তিনি নন। বাংলার মাটিতে সম্প্রদায়ের বীজ যাতে বপন না হতে পারে এ বিষয়ে জাতির পিতা বারবার সতর্ক থাকার আহ্বান জানান দেশ স্বাধীন হওয়ার পর পরই।

Banglabid

এছাড়াও ডা. মুরাদ আরও বলেন, জাতির পিতা সবসময় চাইতেন বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ একটি দেশ। যেখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম-কর্ম পালন করতে পারবেন। কেউ কারও ধর্মীয় আচার পালনে বাধা দিতে পারবে না।

বঙ্গবন্ধু’র সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার তার কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ অতীতের অন্য যেকোন সময়ের চেয়ে অনেক বেশি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। অতীতের যেকোন সময়ের চেয়ে বর্তমানে ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশে ভাল অবস্থানে আছেন। মাঝে মাঝে কেউ কেউ ধর্মের নামে কিছু বিব্রতকর পরিস্থিতি তৈরী করার চেষ্টা করলেও তা বঙ্গবন্ধুকন্যার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ব্যর্থ হয়।

এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও এতে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Reneta

এর পূর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান Ryerson University আয়োজিত “ডিজিটাল কম্যুনিকেশন অ্যান্ড মাস মিডিয়া” শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এতে অংশগ্রহন করে তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিশ্বের অন্যান্য দেশের সাথে সমহারে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে ২০০৮ সালে নির্বাচনী ইশতিহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়া হয়। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বলা যায় বর্তমানে বাংলাদেশ একটি পূর্ণাঙ্গরূপে ডিজিটাল বাংলাদেশ।

এছাড়াও তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্যে সামনে রেখে আমরা ২০০৯ সালে যাত্রা শুরু করেছিলাম সেই লক্ষ্য পূরণের জন্য সময়োপযোগী সবধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ সবসময় প্রস্তুত। ডিজিটাল ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যোগাযোগ স্থাপনের মাধ্যমে খুব দ্রুততার সাথে অল্প সময়ে আমরা বিশ্বের যেকোন প্রান্তে উদ্ভাবিত প্রযুক্তি বা উদ্ভাবনী সম্পর্কে জানতে পাচ্ছি এবং আমাদের দেশেও তা ব্যবহার করে এগিয়ে যেতে সক্ষম হচ্ছি। তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহণ ও ব্যবহার করে জাতির পিতার সুযোগ্য কন্যার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্যতা মুক্ত বঙ্গবন্ধ’র স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলব ইনশাআল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্য প্রতিমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT