চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধুর রাজনীতির মূলভিত্তি ছিল দেশের মাটি ও সাধারণ মানুষ’               

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুঁথিগত বিদ্যায় রাজনীতি চর্চা করেন নি, তার রাজনীতি চর্চার মূলভিত্তি ছিল দেশের মাটি ও সাধারণ মানুষ।

তিনি বলেন, যুগে যুগে বিশ্বে অনেক খ্যাতিমান রাজনীতিকের জন্ম হয়েছে সত্যি, কিন্তু বঙ্গবন্ধুর মতো ইতিহাস সৃষ্টিকারী রাজনীতিবিদ খুবই বিরল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন রওনক জাহান।

আজ রোববার সকাল সাড়ে ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট আয়োজিত একক স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্মারক বক্তা বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও সিপিডি’র সম্মাননীয় ফেলো প্রফেসর ড. রওনক জাহান ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: স্বপ্ন, আদর্শ এবং সংবিধানের মূলনীতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ড. রওনক জাহান বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে তার প্রবন্ধে বলেন, বাঙালির জন্য স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষামুক্ত, উন্নত সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্যদিয়ে দুঃখী মানুষের মধ্যে হাসি ফুটিয়ে সোনার বাংলা প্রতিষ্ঠা- এই দুটি ছিল বঙ্গবন্ধুর জীবনের স্বপ্ন।

Reneta

তার প্রথম স্বপ্ন বাঙালির স্বাধীন জাতিরাষ্ট্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। কিন্তু তার দ্বিতীয় স্বপ্ন অর্থাৎ শোষণহীন গণতান্ত্রিক সমাজ রাষ্ট্রব্যবস্থা গড়ার স্বপ্ন পূরণে বাঙালি জাতিকে অনেক দিন ধরে সংগ্রাম চালিয়ে যেতে হবে।

অধ্যাপক রওনক জাহান তার প্রবন্ধে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক আদর্শ, সকল ধর্মের মানুষের পারস্পারিক শান্তিপূর্ণ সহাবস্থান এবং কোন অবস্থায়ই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার যে আদর্শ ছিল তা বিশদভাবে তুলে ধরেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, বঙ্গবন্ধু এ দেশের মাটি ও মানুষ এবং জনগণের সুখ-দুঃখ, আশা-আকাঙ্খা, বেদনা ও স্বপ্নের সঙ্গে এমনই নিবিড়ভাবে মিশে গিয়েছিলেন সে কারণে তার পক্ষে সঠিক সময়ে সঠিক রাজনৈতিক কর্মসূচি দিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে তাদের জন্য জাতি রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টি তার পক্ষে সম্ভব হয়েছিল।

বঙ্গবন্ধু শুধু বাঙালির জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্রষ্ঠাই নন, তিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিও।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান স্মারক বক্তাসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে জুম অ্যাপসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদালয়ের শিক্ষক, কর্মকর্তা ছাড়াও বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা যুক্ত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ মুজিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT